1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
মানিকগঞ্জ-১ আসনে ডা. আবু বকর সিদ্দিকের জনসভা অনুষ্ঠিত - প্রথম আওয়াজ - Prothom Awaj
১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:০৫|
শিরোনামঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পনা এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তাসহ ১৩ দফা দাবি কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

মানিকগঞ্জ-১ আসনে ডা. আবু বকর সিদ্দিকের জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬,
  • 604 বার পড়েছেন

মানিকগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তিনি বলেন, আগামী দিনে এই দেশের দায়িত্ব গণমানুষের নেতা ডা. শফিকুর রহমানের হাতে তুলে দিতে চায় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ জনগণ।
তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত হয়ে একটি সোনার দেশে পরিণত হবে। যুবকদের তিনি যুব সম্পদে রূপান্তর করবেন এবং তাদের হাতে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়া হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তারাও পাবে সম্মান ও মর্যাদার জীবন।
অ্যাডভোকেট হেলাল বলেন, “আজ যারা বড় বড় কথা বলে, তারাই নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আমরা সেই অন্যায়ের হাত ভেঙে দিতে প্রস্তুত।”
বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডাক্তার আবু বকর সিদ্দিককে ১১ দলীয় জোটের দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়ী করে সংসদে পাঠাতে হবে এবং একই সঙ্গে আমিরে জামায়াতকে বিজয়ী করে আনতে হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হুমায়ন নুর ও অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসাইনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com