1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
কাজিরহাট থানায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪  - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৩৫|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

কাজিরহাট থানায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪ 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 464 বার পড়েছেন

 

শাহাদাত হোসেন রুবেলঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে জয়নগর ইউনিয়নের দক্ষিণ চর এক্করিয়া, শরীফের চর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন মামুন অর রশিদ (৪৩), শাহ জাহান খান (৬০), মাসুম খান ও নূরনবী খান।
এদের মধ্যে ১ জন কে গুরুতর আহতাবস্থায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মামুন খান ও অন্যান্যরা আদালতে হাজিরা দিতে আসেন। এমতাবস্থায় খালি বাড়ি টের পেয়ে ঐ একই এলাকার প্রতিপক্ষ গ্রুপ তাদের দলবল নিয়ে জমি দখল করে এবং ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করেন, তাদেরকে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় মহিলাদেরকে গালিগালাজ করে।
যদিও ঐ জমিতে আদালতের ৪৪/৪৫ ধারায় নিষেধাজ্ঞা বলবৎ আছে।
মামুন খান এবং অন্যান্যরা বাড়ি গেলে তাদেরকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

শুক্রবার সকাল ১১ টায় তারা আবার জমিতে ধানের চারা (জালা) রোপণ করতে আসলে এরা বাধা দেয় আর তখনি দুলাল বেপারী (৫০), তাজেম বেপারী, বাবুল বেপারী, ইউনুস বেপারী, করিম বেপারী, শফি বেপারী, কাঞ্চন বয়াতী, মোসলেম মাতুব্বর ও অজ্ঞাত আরো ১৫/২০ জন মিলে তাদের উপর হামলা চালায়।
তারা পূর্ব পরিকল্পনা করে দেশীয় অস্ত্র, দা, বটি, রাম দা নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে।
উক্ত হামলায় ৩ জন আহত ও ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী আছে।

উক্ত হামলার ব্যাপারে মামুন অর রশিদ খান কে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকদের বলেন, আমার আব্বা মারা গেছে, আমরা সবাই শোকাহত অবস্থায় কান্নাকাটি করি আর এই সুযোগে দুলাল বেপারী ও অন্যান্য রা আমাদের জমি দখল করে। আমরা বাধা দিলে আমাদের উপর রাম দা ও অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় আমি ও ৩ জন আহত হই এরমধ্যে আমার চাচা শাজাহান খান(৬০) বেশী আহত হয়।
তাকে কয়েকজন মিলে পিটিয়ে অজ্ঞান করে ফেলে এবং রাম দিয়ে তার মাথায় কোপ দেয়। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।

এ ব্যাপারে কাজীর হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, থানায় মামলা হইছে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com