1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৩৭|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 260 বার পড়েছেন

স্টাফরিপোর্টার শেরপুর:
শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া মাজার সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভোসা মালামালের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। রোববার (৩আগস্ট)
গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে দোকানটির প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক মো. আনিস।

ঘটনার পরপরই শেরপুর ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটির ভেতরের সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। এলাকাবাসীর ধারণা, সম্প্রতি মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এবং বাজার এলাকায় বিভিন্ন সময় চুরি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটায় এটি প্রতিহিংসামূলকভাবে ঘটানো হতে পারে।

এলাকার সচেতন মহল বলছে, মাত্র কয়েক দিন আগে, গত ২৮ জুলাই, বাজার সংলগ্ন হযরত ওমর (রাঃ) জামে মসজিদ থেকে দুইটি মূল্যবান মাইকের ব্যাটারি চুরি হয়। এরই ধারাবাহিকতায় আবারও অগ্নিসংযোগে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে,আতঙ্কে ব্যবসায়ীরা।

দোকানের ক্ষতিগ্রস্ত মালিক মো. আনিস জানান, “আমি একজন নিরীহ ব্যবসায়ী। এর আগেও আমার পাশের দোকানে আগুন দিয়েছিলো দুর্বৃত্তরা। কি কারণে আমার বিরুদ্ধে এমন ঘটনা ঘটানো হয়েছে আমি বুঝতে পারছি না।”

এ বিষয়ে পাকুরিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আ. হালিম সরকার বলেন, “আমাদের সমাজে যারা মাদকসেবী ও দুর্বৃত্ত, তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। তা না হলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আরও বাড়বে। প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।”

এলাকাবাসী দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

হাফিজুর রহমান লাভলু
স্টাফরিপোর্টার শেরপুর
০৪/০৮/২০২৫

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com