1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
চিলমারীতে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ২:৩২|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

চিলমারীতে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 659 বার পড়েছেন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুড়িগ্রামের চিলমারীতেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লুৎফর রহমান। সঞ্চালনা করেন চিলমারী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আঃ বারী সরকার, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন ফেরদৌসীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা, মূল্যবোধ চর্চা, সততা গড়ার উদ্যোগ এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com