1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
জনবহুল এলাকায় বিপদজনক ‘হাই-ভোল্টেজ’ বিদ্যুৎতের টাওয়ার স্থাপনের অভিযোগ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:০৬|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

জনবহুল এলাকায় বিপদজনক ‘হাই-ভোল্টেজ’ বিদ্যুৎতের টাওয়ার স্থাপনের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত সময় বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 213 বার পড়েছেন

বরিশালের নলছিটি উপজেলার দপদপিয়ায় জনবহুল এলাকায় বিপদজনক ‘হাই-ভোল্টেজ’ বিদ্যুৎতের টাওয়ার স্থাপনের অভিযোগ উঠেছে। হাই-ভোল্টেজ’ বিদ্যুৎতের টাওয়ার স্থাপন বন্ধের প্রতিবাদে সাধারণ মানুষ সমাবেশ ও মানববন্ধন করেছে এবং নলছিটি উপজেলা পিডিবি অফিসে অভিযোগ দেওয়া হয়েছে। সাধারন মানুষের নায্য দাবিকে উপেক্ষা করে মরন ফাঁদের হাই-ভোল্টেজ’ বিদ্যুৎতের টাওয়ার

বিগত আওয়ামীলীগ সরকার আমলে বিদ্যুৎ বিভাগ এই কাজ শুরু করেন।

এতে গ্রামের মানুষ একাট্টা হয়ে বাধা দিলেও কোন কাজ হয়নি। উল্টো স্থানীয়দেরকে মামলা হামলার ভয় দেখিয়েছে ঠিদাদারের লোকজন।

খোজখবর নিয়ে জানাযায়, প্রায় আড়াই বছর আগে বিদ্যুৎ বিভাগ এ কাজটি করার জন্য টেন্ডার ডাকে। টেন্ডারে কাজটি পায় কনফিডেন্স কনষ্টাকশন। তরা স্থানীয়দের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করে আওয়ামীপন্থী প্রভাবশালী নেতাদের দিয়ে কাজ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের উচ্চ ক্ষমতা সম্পার্ন ৩৩ হাজার ভোল্টেজের লাইন স্থাপনের জন্য তারা কাজ শুরু করে। এতে করে টাওয়ারগুলো কারো বাড়ির সামনে কারো ঘরের পাশে আবার কারো ফসলি জমির উপর দিয়ে বসানো হয়।

স্থানীয় জাহাঙ্গীর হাওলাদার ও নূরুল ইসলাম হাওলাদার এর অভিযোগ এত কিছুর পরও এই টাওয়ার সবানোর চেষ্টা চলছে। তবে দপদপিয়া ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রিমন আকন বলেন, তিনি এ বিষয় প্রতিবাদ করেছন এবং সাধারন মানুষের পাশে থেকে তার প্রতিবাদ অভ্যাহত রাখবেন।

অভিযোগের বিষয়ে সাবডিভিশন অফিসার সোহেল রানা জানান, কাজটি এখন বন্ধ আছে, কারন এনিয়ে মামলা হয়েছে। তাই তিনি বেশি কিছু বলতে পারবেন না।

ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হাসান মাহামুদ বলেন, এই কাজ করতে এসে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরিমানা দিয়েছন ঠিকাদার। এখন নতুন করে আবার কেউ কেউ টাকা দাবী করছেন। তিনি বর্তমান রাজনীতির বিষয়টি টানেন।

এ ব্যপারে ঝালকাঠি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, এ কাজটি সরকারী নিয়মানুযী হচ্ছে এখানে তার কিছু করার নেই।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com