1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
পিরোজপুরে বিএনপি নেতার ছত্রচ্ছায়ায় চলছে অবৈধ 'আত্মঘাতী' ড্রেজার বাণিজ্য - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:০৬|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

পিরোজপুরে বিএনপি নেতার ছত্রচ্ছায়ায় চলছে অবৈধ ‘আত্মঘাতী’ ড্রেজার বাণিজ্য

প্রথম আওয়াজ ডেক্স
  • প্রকাশিত সময় শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 304 বার পড়েছেন

পিরোজপুর (ইন্দুরকানী): পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে বিএনপি নেতার প্রত্যক্ষ সহযোগিতায় চলছে অবৈধ ‘আত্মঘাতী’ ড্রেজার মেশিনের কার্যক্রম—এমনই অভিযোগ উঠেছে এলাকাবাসী ও সুশীল সমাজের পক্ষ থেকে।

জানা গেছে, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খানের নেতৃত্বে ও আশ্রয়ে দীর্ঘদিন ধরে প্রশান্ত মিস্ত্রির মালিকানাধীন একটি আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে নদী খনন ও বালু উত্তোলনের কাজ চালানো হচ্ছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি স্থানীয় নদী তীরবর্তী বসতি ও কৃষি জমিও হুমকির মুখে পড়েছে।

বিষয়টি অনুসন্ধানে গেলে সাংবাদিকরা ড্রেজার মালিক প্রশান্ত মিস্ত্রির বক্তব্য নিতে চাইলে, বিএনপি নেতা কবির খান সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের বাধা দেন। তিনি সোজাসাপটা বলেন,

“আপনাদের এখানে কী কাজ? এখানে আমি নেতৃত্ব দেই। প্রশাসনের যেই আসে আসুক, আমি বুঝবো। আপনারা আমাকে চেনেন না, আমি এখানের বিএনপির সভাপতি।”

এ ধরনের বক্তব্যে সাংবাদিকদের মাঝে চরম অসন্তোষ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত হয়েই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্দুরকানী উপজেলার এক সরকারি কর্মকর্তা বলেন,

“আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অবৈধ ড্রেজার অপারেশন বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় বাসিন্দারা বলছেন, “প্রশাসনের নিরবতা ও রাজনৈতিক ছত্রচ্ছায়ার কারণে এমন ড্রেজার মাফিয়া চক্র দিনের পর দিন পরিবেশ ধ্বংস করে যাচ্ছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com