1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশাল-৫ আসনে জামায়াত প্রার্থী এডভোকেট মুয়াযযেম হোসেন হেলালের গণসংযোগে জনগণের আস্থা ও উচ্ছ্বাস - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৪৬|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বরিশাল-৫ আসনে জামায়াত প্রার্থী এডভোকেট মুয়াযযেম হোসেন হেলালের গণসংযোগে জনগণের আস্থা ও উচ্ছ্বাস

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 444 বার পড়েছেন

শাকিল আহম্মেদ:
বরিশাল-৫ (সদর-দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুয়াযযেম হোসেন হেলাল বুধবার ১১, ২৩ ও ২৬ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। সকাল থেকে রাত পর্যন্ত টানা এই গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এডভোকেট হেলালের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর প্রতি সমর্থন ও শুভকামনা জানান। স্থানীয় তরুণ-যুবক, ব্যবসায়ী, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্যসহ নানা শ্রেণির জনগণ জামায়াতের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

গণসংযোগে এডভোকেট মুয়াযযেম হোসেন হেলাল বলেন, “আমরা যদি জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারি, ইনশাআল্লাহ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে। দেশের প্রতিটি নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা আপসহীনভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, “আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে কঠোর পরিশ্রম করেন, কিন্তু অনেক সময় তারা অন্য দেশের শ্রমিকদের তুলনায় কম মজুরি পান। আমরা ক্ষমতায় গেলে তাদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেবো।”

শিক্ষা বিষয়ে কথা বলতে গিয়ে হেলাল বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থা আজ মেধা পাচার ও অযোগ্যতার দুষ্টচক্রে জর্জরিত। আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করে এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা দেশপ্রেমিক, নৈতিক ও কর্মদক্ষ হবে। আমাদের মেধা আর বিদেশে বিক্রি হবে না, বরং দেশের উন্নয়ন ও পরিবর্তনে কাজে লাগবে।”

গণসংযোগকালে তিনি বিভিন্ন দোকান, বাড়ি ও পথচারীদের সঙ্গে আলাপ করে জামায়াত ইসলামের নীতিমালা ও উন্নয়নমুখী চিন্তাধারা তুলে ধরেন। তাঁর আন্তরিক আচরণ ও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার মনোভাব উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, এডভোকেট হেলাল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। তিনি একজন সৎ, শিক্ষিত ও নিরহঙ্কার নেতা। অনেকেই বলেন, বরিশাল-৫ আসনে পরিবর্তন ও সুশাসনের জন্য হেলালের মতো যোগ্য মানুষ দরকার।

গণসংযোগ কর্মসূচিতে জামায়াতের স্থানীয় ওয়ার্ড, থানা ও শহর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা এলাকাবাসীর কাছে দলের উন্নয়ন ভাবনা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন।

শেষে এডভোকেট মুয়াযযেম হোসেন হেলাল বলেন, “জামায়াত ইসলাম এমন একটি রাজনৈতিক দল, যারা ইসলামি মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং মানুষের কল্যাণে বিশ্বাস করে। আমরা ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়বো, যেখানে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের কোনো স্থান থাকবে না।”

এ সময় এলাকাজুড়ে “হেলাল ভাইকে চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com