1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশালের বানারীপাড়া উপজেলায় সাইফ মাহমুদ জুয়েলের কর্মী সভা ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণঃ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৫৪|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বরিশালের বানারীপাড়া উপজেলায় সাইফ মাহমুদ জুয়েলের কর্মী সভা ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণঃ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 583 বার পড়েছেন

হাসিব মাহমুদ রাহাত,
বরিশালের উজিরপুর-বানারীপাড়া (বরিশাল-২) আসনে ব্যাপক শোডাউন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে তিনি প্রথমে নিজ উপজেলা উজিরপুরে প্রবেশ করলে ফুঁলের তোড়া নিয়ে নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। এ সময় দুই থেকে তিন শতাধিক মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস নিয়ে গাড়িবহর যুক্ত হয় তার সঙ্গে। পরে বিশাল বহর ও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি বানারীপাড়া উপজেলায় পৌঁছান। সেখানেও সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত হন সাইফ মাহমুদ জুয়েল।
বানারীপাড়ায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের সময় সাইফ মাহমুদ জুয়েল ঘোষণা দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চাইবেন। 
এ সময় তিনি বলেন, সাধারণ জনগণের ভালোবাসা আসলে বিএনপির প্রতি ভালোবাসা। এই ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি। ধানের শীষ জনগণের প্রতীক, ভালোবাসার প্রতীক। উজিরপুর ও বানারীপাড়ার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব ৩১ দফা। এই এলাকায় কোনও চাঁদাবাজের আশ্রয় হবে না, জনগণ ভয়হীনভাবে বসবাস করবে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের নৈশ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে এক মাস ধরে কাজ করেছি। তখন দু’টি মামলার আসামি হয়েছিলাম। আজও দলের প্রতি অঙ্গীকারবদ্ধ। যাকেই দল মনোনয়ন দেবে, ধানের শীষের পক্ষেই কাজ করব। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন- তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক। 
পরে মধ্যরাত পর্যন্ত সাইফ মাহমুদ জুয়েল বানারীপাড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাকে পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে থাকার জন্য এসেছি। বাংলাদেশের প্রতিটি ধর্মাবলম্বী মানুষ যাতে আনন্দ-উৎসাহের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেটিই আমাদের সামাজিক-সাংস্কৃতিক সৌন্দর্যের প্রতিফলন। এভাবেই গড়ে ওঠে সাইফ মাহমুদ জুয়েলের সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব ভালোবাসা সাধারণ জনগণের প্রতি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com