1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বাঘারপাড়ায় গোয়ালঘরের তালা ভেঙে ৪ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৪৮|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বাঘারপাড়ায় গোয়ালঘরের তালা ভেঙে ৪ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 545 বার পড়েছেন

এক রাতেই উধাও ফ্রিজিয়ান গাভী ও বাছুর, থানায় অভিযোগ মালিকের

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) ||
যশোরের বাঘারপাড়ায় একরাতে গোয়ালঘরের তালা ভেঙে ফ্রিজিয়ান জাতের দুই গাভী ও তাদের দুইটি বড় বাছুর চুরি হয়েছে। চুরির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দিবাগত রাতে, বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের ফসিয়ার রহমানের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সবাই ঘুমিয়ে থাকার সুযোগে গোয়ালঘরের তালা ভেঙে গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফসিয়ার রহমান জানান, তিনি প্রতিদিনের মতো গভীর রাতে উঠে গরুগুলোর খোঁজ নিতে গিয়ে তালা ভাঙা ও গরু না দেখে চিৎকার শুরু করেন। তার ডাকে স্থানীয় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে চোরেরা গরুসহ পালিয়ে যায়।

চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা বলে দাবি করেছেন ফসিয়ার রহমান। তিনি আরও জানান, চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গরুর মালিক এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। তবে ফোনে জানার পর ভিটাবল্যা পুলিশ ক্যাম্প থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ
ঘটনার পর থেকে করিমপুরসহ আশপাশের এলাকায় গরু চুরি নিয়ে ভীতি ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। গ্রামবাসী দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি, রাতে পুলিশি টহল ও গ্রাম পাহারা বাড়ানোর দাবি জানিয়েছেন।

গরু চুরি এখন শুধু ব্যক্তিগত ক্ষতির সীমায় নেই—এটি এলাকায় নিরাপত্তা সংকটের বার্তা দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকায় দেখা না গেলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com