1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত - প্রথম আওয়াজ - Prothom Awaj
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৭:০৯|
শিরোনামঃ
কাজিরহাটে বিএনপি কর্মীদের হামলায় ৬ জামায়াতকর্মী আহত, ১জন আশঙ্কাজনক নির্বাচনের আগে বানারীপাড়ায় অস্ত্র আতঙ্ক: যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সবুর খানের ডান হাত উধাও। বানারীপাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত মানিকগঞ্জ-১ আসনে ডা. আবু বকর সিদ্দিকের জনসভা অনুষ্ঠিত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জামায়াতে ইসলামীর ৫০ হাজার টাকা জরিমানা বানারীপাড়া তেতলা কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দিরে উৎসবমুখর পরিবেশে সেনাবাহিনীর পরিদর্শন ও কুশল বিনিময় বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির হোসেন খানের জামায়াতে ইসলামীতে যোগদান আমীরে জামায়াতে সমাবেশ উপলক্ষে মাঠ পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ : প্রতিদিন এর কর্মসূচিতে কর্ণেল আব্দুল হক নির্বাচনী প্রচারণায় নিবিড় সম্পর্ক গড়ে তুলছেন- সাংবাদিক মামুনের জন্মদিন আজ

বানারীপাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬,
  • 16 বার পড়েছেন

মাইদুল ইসলাম রনি , বরিশাল জেলা প্রতিনিধ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সমর্থকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।৮ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় অনুষ্ঠিতব্য বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনিস্টটিউশন মাঠের এ উঠান বৈঠকে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল -২ আসনের (বানারীপাড়া -উজিরপুর) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।তিনি তার বক্তব্যে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দল ছাড়া অন্য দলের সমর্থকদের সন্তানদের চাকরি হতো না।আসন্ন নির্বাচনে ভোটে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দল-মত নির্বিশেষে যোগ্য চাকুরী প্রার্থীর চাকুরি হবে।প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী একটি করে ফ্যামিলি কার্ড পাবেন যা থেকে আপনারা বঞ্চিত হবেন না।স্বাস্থ্য ও কৃষিখাতের ব্যাপক উন্নয়নের চিন্তাও বিএনপির রয়েছে বলে জানান।এছাড়াও তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আর কোনো দেশে জামায়াত ইসলামি নামে কোনো দল নেই।জামায়াত কোনো ইসলামি দল নয়।তারা ভোটের নামে জান্নাত বিক্রি করে কিন্তু জান্নাত দেয়ার মালিক তারা নয়। জান্নাত দেয়ার মালিক মহান আল্লাহ।তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তাদেরকে কেউ ভোট দিবেন না।বরিশাল-২ আসনে তিনি নির্বাচিত হলে সন্ধ্যা নদীতে ব্রিজ নির্মানের চেষ্টা করবেন বলে জানান।বানারীপাড়ার শিয়ালকাঠি থেকে ফেরীঘাটের খেয়া চলাচলের টোল ফ্রি করার ঘোষনাও দেন।তিনি আরো বলেন ১২ ফেব্রুয়ারী সারাদিন আপনারা ভোট কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন।যাতে কোনো দল ভোট কারচুপি করতে না পারে।
উক্ত উঠান বৈঠকে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবুল কালাম শাহীন।বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরই-বাংলা এ কে ফজলল হকের নাতনী নিনা হক,বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আহসান কবির নান্না হাওলাদার,উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ সবুর খান, কাজী বশির উদ্দিন আহমেদ, সাংগাঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন মল্লিক,পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রিপন, ফারুক হোসেন মল্লিক,উপজেলা যুবদলের সভাপতি মোঃ মিজান ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম,মহিলা দলের সভানেত্রী ডেইজি বেগম,উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন প্রমূখ।উক্ত উঠান বৈঠকে বরিশাল -২ আসনে এনপিপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাহেব আলী হাওলাদার রনী নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।এছাড়াও শেরই বাংলা একে ফজলুল হকের নাতি ফাইয়াজুল হক রাজুর ছেলে ধানের শীষের সমর্থন করে ভোট চেয়েছেন।উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ উঠান বৈঠকে অংশগ্রহণ করায় বানারীপাড়া হাইস্কুল মাঠ ও পৌরসভার বিভিন্ন অলিগলি লোকারন্য হয়ে উঠেছিলো।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com