1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন - প্রথম আওয়াজ - Prothom Awaj
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৬:৪৮|
শিরোনামঃ
বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন বানারীপাড়ায় মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ব্লাড ব্যাংক, যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্যোগ সৈয়দকাঠীর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা ভূয়া ওয়ারিশ ও সনদ বানিজ্য মানবিক নেতৃত্ব ও রাজনৈতিক আস্থার প্রতীক: বানারীপাড়ার শাহ্ আলম মিঞা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ও ফ্যাসিস্ট স্বরাষ্ট্র সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা সহ ঘনিষ্ঠ সহযোগীরা এখনো বহাল তবিয়তে। বালি উত্তোলনকে কেন্দ্র করে হামলা: গুরুতর আহত সুলতান সরদার হাসপাতালে ভর্তি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এখনো বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র আওয়ামী লীগের প্রেতাত্মারা সচিবালয়ের বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট গঠন করে বিভিন্ন ফন্দি ফিকির শুরু বানারীপাড়ায় হাসপাতাল গেটে ‘তালা’, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ ও শিক্ষার্থী বাবার কাঁধে সন্তানের লাশ: ক্যানসারের কাছে হার মেনে চলে গেল কিশোর মায়িন

বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 7 বার পড়েছেন

মাইদুল ইসলাম রনি বানারীপাড়া প্রতিনিধ
বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রথমবারের মতো সফলভাবে আঙুর চাষ সম্পন্ন হওয়ায় স্থানীয় কৃষি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বানারীপাড়া উপজেলা কৃষি দপ্তর ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ব্রাহ্মনবাড়ী গ্রামের কৃষক মো. শাহজাহান তালুকদার ৪০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে ২৪০টি আঙুরের চারা রোপণ করেন। এর মধ্যে রয়েছে বাইকুনুর জাতের ২১৭টি, এ্যাকুলো ২০টি এবং মেরিন্ডা জাতের ৩টি চারা। মাত্র ১১ মাস বয়সেই গাছে ফল ধরেছে, যা এলাকায় ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে।
কৃষক শাহজাহান তালুকদার জানান, আগামী দুই সপ্তাহের মধ্যেই তিনি আঙুর সংগ্রহ করতে পারবেন বলে আশাবাদী। তার এই উদ্যোগ ও সফলতা দেখে আশপাশের কৃষকরাও আঙুর চাষে আগ্রহী হয়ে উঠছেন।
পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ বলেন, বানারীপাড়ার মাটি ও আবহাওয়া আঙুর চাষের জন্য উপযোগী প্রমাণিত হয়েছে। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে এ অঞ্চলে বাণিজ্যিকভাবে আঙুর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
স্থানীয় কৃষি দপ্তরের সহযোগিতা ও কৃষকের আন্তরিক প্রচেষ্টায় এই সফলতা অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ উদ্যোগ ভবিষ্যতে বানারীপাড়ার কৃষিতে বৈচিত্র্য আনার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com