1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:১৭|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, মে ৯, ২০২৬,
  • 155 বার পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল দক্ষিণ জেলার আওতাধীন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মাসুদুর রহমান ডালিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
গত ৮ মে ২০২৬ তারিখে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের নিজ নিজ পদে বহাল রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিটি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিতভাবে প্রকাশ করেন।
রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে স্থানীয় পর্যায়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com