1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
আলোক শিখা ও আর পিডি এস সমবায় সমিতির কোটি টাকার আত্মসাৎ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩৩|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

আলোক শিখা ও আর পিডি এস সমবায় সমিতির কোটি টাকার আত্মসাৎ

হাসিব মাহমুদ রাহাদ
  • প্রকাশিত সময় শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 731 বার পড়েছেন

হাসিব মাহমুদ রাহাত

আলোক শিখা সমবায় সমিতি ও আর পিডি এস সমবায় সমিতির মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাৎ, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, দেলোয়ার নিজেকে দীর্ঘদিন ধরে বিএনপির কর্মী পরিচয়ে পরিচিতি দিয়ে আসছেন। তার নামে ৩২ থেকে ৩৯টি মামলা আদালতে বহাল রয়েছে বলেও জানা গেছে।
সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে কাজলাহারসহ বিভিন্ন এলাকায় দেলোয়ার প্রকাশ্যে চাঁদাবাজি, নগদ অর্থ ও জমি দখলসহ নানা নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি বিএনপির সাবেক নেতা নাসির তালুকদারের নাম ভাঙিয়ে সাধারণ গ্রাহকদের ভয়ভীতি দেখাতেন। অভিযোগ রয়েছে, নাসির তালুকদার ও তার ভাতিজী ছাবিনা ইয়াসমিন মিলে সমিতির প্রায় ৮ কোটি টাকা আত্মসাৎ করেন।
ছাবিনা ইয়াসমিন ও তার স্বামী জাকির হোসেন রাহুতকাঠী, অলংকারকাঠী, সরুপকাঠীসহ বিভিন্ন জায়গা থেকে আলোক শিখা ও আর পিডি এস সমবায়ের টাকা উত্তোলন করতেন। এ কারণে ৫ আগস্টের পর থেকে কোনো গ্রাহক দেলোয়ারের কাছে টাকা চাইতে সাহস পাননি।
এক গ্রাহক অভিযোগ করে বলেন, “দেলোয়ারের কাছে চাইলে হয়তো টাকা ফেরত পাওয়া যেত। কিন্তু নাসির তালুকদার আমাকে বারবার ফোনে হুমকি দেন—‘তুই কিছু করিস না।’ পরে দেলোয়ার ও জাকির এসে মামলার ভয় দেখান।”
অভিযোগ আছে, ছাবিনা ইয়াসমিন ৮ কোটি টাকা নিয়ে পলাতক হওয়ার পর দেলোয়ার, নাসির ও ছাবিনা বানারীপাড়া
এদিকে, দেলোয়ারের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, দোকানদারকে মারধরসহ একাধিক অভিযোগ পাওয়া গেছে। আলোক শিখা ও আর পিডি এস সমবায় সমিতি থেকে তিনি মোট ৩২ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করেছেন গ্রাহকরা।
ভুক্তভোগীদের মধ্যে একজনের পাওনা ১০ লাখ টাকা, আরেকজনের ৩ লাখ টাকা, তৃতীয়জনের ১ লাখ ৭৮ হাজার ৭০০ টাকা, চতুর্থজনের ২ লাখ টাকা, পঞ্চমজনের ৩৮ হাজার টাকা রয়েছে। এমনকি এক ভিক্ষুক মহিলার সঞ্চয়ও তার কাছে আটকে আছে।
গ্রাহকরা অভিযোগ করেন, দেলোয়ার টাকা ফেরতের আশ্বাস দিলেও ৬ মাস থেকে ১ বছরের সময় নিয়ে শুধু ঘোরাতে থাকেন, কিন্তু কাউকে টাকা ফেরত দেননি।
ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গরিবের মাথার ঘাম ঝরানো টাকা গেল কোথায়, তার জবাব চাই। আগামী এক মাসের মধ্যে টাকা ফেরত না দিলে আমরা দেলোয়ার, নাসির, ছাবিনা ও রিয়াজ মৃধাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।”
তাদের দাবি, গরিব-অসহায় গ্রাহকদের জমানো অর্থ দ্রুত ফেরত দিতে হবে। না হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ আরও জোরালো হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

One thought on "আলোক শিখা ও আর পিডি এস সমবায় সমিতির কোটি টাকার আত্মসাৎ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com