1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
ইশমামের কবর জিয়ারত ও স্মরণ সভা - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:৪৩|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

ইশমামের কবর জিয়ারত ও স্মরণ সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 493 বার পড়েছেন

জুলাই অভ্যুত্থানের শহীদ ইশমামের কবর জিয়ারত, পরিবারের সাথে সাক্ষাৎ ও স্মরণসভা এসময়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, জুলাইয়ের অরুণ-তরুণ ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। দীর্ঘ ষোলো বছর পর মানুষ মুক্ত বাতাসে জীবনযাপন করার সুযোগ পেয়েছে। জুলাইয়ে মুক্তিকামী ছাত্রজনতার উপর ফ্যাসিবাদী হাসিনা নির্বিচারে গুলি করেছে। কিন্তু ছাত্র, শ্রমিক ও আপামর জনসাধারণ গুলির মুখেও দমে যায়নি। তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যমুক্ত, জুলুমমুক্ত দেশ গঠন করা। জুলাইয়ের শহীদদের সেই স্বপ্নকে ধারণ করে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা জুলাইয়ের শহীদদের কখনও ভুলে যাব না। জামায়াতে ইসলামী সবসময় জুলাইয়ের শহীদদের পরিবারের পাশে থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচি জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাতের অংশ হিসেবে শহীদ ইশমামের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াত নেতৃবৃন্দ। এই উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উপরোক্ত কথা বলেন।
স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, জনসংযোগ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ও ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সেক্রেটারি আসহাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত ও সম্ভাবনাময় একটি বাংলাদেশ পেয়েছি। শহীদদের এই জীবনদান এবং আহত ও নির্যাতিতদের ত্যাগকে মূল্যায়ন করতে হবে। ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে দীর্ঘ ষোলো বছরে আমরা অনেক মুরব্বি ও সহকর্মীকে হারিয়েছি। আমরা হারিয়েছি ইশমামের মতো অনেক তরুণকে। আমরা হারিয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দকে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারার অন্তরালে বিনা চিকিৎসায় শহীদ করা হয়েছে। তাদের সম্মিলিত ত্যাগ-কুরবানির বিনিময়ে আমরা একটি সম্ভাবনাময় দেশ গঠনের সুযোগ পেয়েছি। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। ইনসাফের বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালামের সঞ্চালনায় শহীদ ইশমামের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর লোহাগাড়া উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, ছাত্রশিবিরের সাবেক দক্ষিণ জেলা সভাপতি আইয়ুব আলী, সাবেক সেক্রেটারি আবু সুফিয়ান, জামায়াতের আমিরাবাদ ইউনিয়ন আমীরন অধ্যাপক মুহাম্মদ হাসান, বটতলি শহর আমীর অধ্যাপক জালাল আহমদ, সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম, দাওয়াহ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ছৈয়দ আহমদ, লোহাগাড়া সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, আমিরাবাদ ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার হোসাইন, শ্রমিকনেতা রফিক দিদার প্রমুখ।
স্মরণসভার আগে নেতৃবৃন্দ শহীদ ইশমামের কবর জিয়ারত করেন। শহীদের মা, ভাই ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com