1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাকেরগঞ্জে যুব সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত, প্রধান অতিথি আনোয়ার হোসেন শিকদার - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৩৯|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাকেরগঞ্জে যুব সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত, প্রধান অতিথি আনোয়ার হোসেন শিকদার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, মার্চ ২২, ২০২৬,
  • 181 বার পড়েছেন

ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সন্ধ্যার পরপরই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজনটি এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে, যা উপস্থিত দর্শকদের হৃদয়ে বিশেষ অনুরণন তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আনোয়ার হোসেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা শহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ শামীম শরীফ, জনাব আবু সাঈদ, জনাব আব্দুল আউয়াল দুলাল তালুকদার, জনাব মাওলানা জাহাঙ্গীর হোসেন, জনাব মাওলানা আব্দুল আউয়াল শিকদার, জনাব মাওলানা সরোয়ার হোসেন, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং জনাব নুরুল আলম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন শিকদার বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন যুব সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে এবং তাদের মধ্যে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগায়। তিনি আরও বলেন, সমাজের তরুণদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামী সংগীতের মাধ্যমে যুবকদের মধ্যে খোদাভীতি সৃষ্টি হয় এবং তারা ইসলামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে শেখে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে, যাতে যুব সমাজকে একটি সুন্দর ও আদর্শ পথে এগিয়ে নেওয়া যায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com