1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া বন্ধের ঘোষণা, তবু কমেনি যাত্রীদের ভোগান্তি - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:০৯|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া বন্ধের ঘোষণা, তবু কমেনি যাত্রীদের ভোগান্তি

মানুল ইসলাম রনি
  • প্রকাশিত সময় রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 339 বার পড়েছেন

মাইনুল ইসলাম রনি বানারীপাড়া প্রতিনিধিঃ
সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করার ঘোষণা দেওয়া হলেও বানারীপাড়ার নদীপাড়া খেয়াঘাটে এখনো অতিরিক্ত ভাড়া আদায় চলছে বলে অভিযোগ যাত্রীদের। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সম্প্রতি জনপ্রতি ৬ টাকা ভাড়া কার্যকরের নির্দেশ দিলেও বাস্তবে যাত্রীদের কাছ থেকে এখনও বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

শুক্রবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা ইজারাদারদের সতর্ক করে জানান—সরকারি টোলের বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। তিনি জানান, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়দের অভিযোগ, সিদ্ধান্তের পরও জনপ্রতি ৮ টাকা, বাইসাইকেলে ১৫-২০ টাকা, মোটরসাইকেলে ৪০-৫০ টাকা, মালবাহী ভ্যানে ১৫০-২০০ টাকা এবং ফেরিওয়ালাদের কাছ থেকে ৩০-৪০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে।

পশ্চিম পাড়ের পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষের উপজেলা ও জেলা শহরে যাতায়াতের একমাত্র ভরসা এই খেয়া পারাপার। নিয়মিত যাতায়াতকারীরা বলছেন, ঘোষণায় স্বস্তি মিললেও বাস্তবে ভাড়া নৈরাজ্যের অবসান হয়নি।

স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

One thought on "খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া বন্ধের ঘোষণা, তবু কমেনি যাত্রীদের ভোগান্তি"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com