1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৩৫|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 445 বার পড়েছেন

মোল্লা আজিজুল বরিশালঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন হয়েছে। মনোনয়ন প্রত্যাশী বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান অনুসারী নেতাকর্মীরা সোমবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহŸায়ক মো. মাহবুবুল ইসলাম মাহবুব লিখিত বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বিগত ৪০ বছর যাবৎ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তিনি দলের দু:সময়েও দল ছেড়ে যাননি। ওয়ান ইলেভেনের সময় থেকে দল ছেড়েছে অথচ আজ তাদেরই সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম এসেছে। জিয়া পরিবারকে মিডিয়ার সামনে সমালোচনা করে বলেছিল- আমি এমন একটি দলের এমপি ছিলাম সেই পরিচয় দিতে লজ্জা করছে। এসব ব্যক্তি মনোনয়ন নিয়ে এলে তাদের কাছ থেকে দল ভাল কিছু আশা করতে পারেনা।
তিনি আরও বলেন, বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনা করে দীর্ঘদিনের ত্যাগী নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চূড়ান্ত মনোনয়নের তালিকায় তার নাম প্রকাশের জন্য দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে অত্র আসনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রাণের দাবি পূরণ করবেন বলে আশাপ্রকাশ করছি। ধানের শীষের কোন বিকল্প নাই তাই আমরা ধানের শীষের পক্ষের লোকজন এই মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মো. খলিল মোল্লা, বাগধা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজুর রহমান লালু, গৈলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহŸায়ক আবু সায়েদ সরদার, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর পাইক প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com