1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বাবার সম্পত্তি থেকে বঞ্চিত: ভাইদের বিরুদ্ধে বোনদের জমি না দেওয়ার অভিযোগ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৫৭|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বাবার সম্পত্তি থেকে বঞ্চিত: ভাইদের বিরুদ্ধে বোনদের জমি না দেওয়ার অভিযোগ

শাকিল আহম্মেদ
  • প্রকাশিত সময় শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 726 বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের মাদারকাঠী গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের সন্তানরা পারিবারিক সম্পত্তি নিয়ে চরম বিরোধে জড়িয়েছেন। অভিযোগ উঠেছে—মোট ৫ একর ১৬ শতক জমির উত্তরাধিকার হিসেবে ৫ ভাই সম্পত্তি ভাগ করে নিলেও ৬ বোনকে কোনো অংশ দেওয়া হয়নি।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা দুলাল ও ফারুক নামের দুই ভাই প্রকাশ্যে ঘোষণা দেন যে, বোনদের কোনো জমি দেওয়া হবে না। এমনকি গতকাল শুক্রবার প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের গাছ বিক্রি করেছেন ফারুক ও দুলাল। জমির বিরোধ নিয়ে বাধা দিতে গেলে ফরিদের স্ত্রী সেফালী বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ।

সেফালী বেগম জানান, “আমার ভাসুর দুলাল বাড়িতে এলেই গালিগালাজ করে এবং বলে—তোর স্বামী কয়দিন পরেই মরে যাবে, তখন তোকে আর তোর সন্তানদের বাড়ি থেকে বের করে দেব।”

বোন নাজমা বলেন, “আমি আমাদের ১১ ভাইবোনের মধ্যে সবার ছোট। ঢাকা থেকে বহুবার ডেকে এনেছে জমি দেওয়ার কথা বলে। কিন্তু আসার পর জানায়, আমি কোনো জমি পাব না। এখন বলে, বাবার বাড়িতে ঢুকতেও পারব না। আমি সরকারের কাছে আমার ন্যায্য অধিকার চাই।”

অপরদিকে মিজানুর রহমান বলেন, “আমি আমার মায়ের অংশের জমি সম্পর্কে জানতে চাইলে মামারা হুমকি দেয় এবং বলে, ‘তোর মা মরছে, এখন তোরা কি চাস?’ এটা সম্পূর্ণ অমানবিক। আমি ন্যায্য হিস্যার দাবি জানাচ্ছি।”

জামাল হোসেন নামে আরেক উত্তরাধিকারী বলেন, “আমি চাই মা ও খালাদের যত সম্পত্তি আছে তা সবার মাঝে সমানভাবে ভাগ হোক। কিন্তু দুলাল ও ফারুক জানিয়ে দেয়, আমরা কোনো জমি পাব না।”

এ বিষয়ে এলাকাবাসীর দাবি, সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে ইসলামি শরিয়ত ও দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল উত্তরাধিকারীর সমান অধিকার রয়েছে। অথচ একাংশ অন্য অংশকে বঞ্চিত করছে, যা সামাজিক অবক্ষয়ের চিত্রই তুলে ধরে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com