
নুরুল কবির, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র এক অভিন্ন ও প্রেরণাদায়ক মিলনমেলা। দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট ও পৌরসভা বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে এই মিলনমেলার আয়োজন করা হয়।
শনিবার সাতকানিয়ার এরাবিয়ান কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন,
যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান,
আহ্বায়ক কমিটির সদস্য হাজী রফিকুল আলম, শেফায়েত উল্লাহ চক্ষু,
জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল কবির বাদশা নলুয়া, অধ্যাপক এহসান মোল্লা, নবাব মিয়া জসিম, আব্দুল্লাহ নূরুল কবির, লোকমান হাকিম মানিক, প্রমুখ।
স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপি নেতা আহমদুল হক সিকদার, হাজী সামাদ, আব্দুর রহিম মেম্বার, মোস্তাক আহমদ, নেজাম উদ্দীন, মিজানুর রহমান টিপু, দেলোয়ার হোসেন, ইউনুস মেম্বার, আবু ছৈয়দ মেম্বার, ডাঃ আব্দুল হামিদ, জাহাঙ্গীর আলম মাহবুব মেম্বার, কামাল উদ্দীন, আবু কালাম আজাদ, আবু ফয়েজ, নুরুল কবির, মোহাম্মদ হেলাল উদ্দিন, নুরুল ইসলাম মেম্বার, মোঃ মোরশেদ আলম, ওসমান গনি শুভ, শাহাবুদ্দিন রাশেদ, সরওয়ার জামাল প্রমুখ।
সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম রফিক, আবু তাহের বিএসসি, আনোয়ার হোসেন চৌধুরী, নাজিম উদ্দীন, মাঈনুদ্দীন মোহাম্মদ জাহেদ, এ কে এম ফেরদৌস সিকদার, সৈয়দ বাহাউদ্দীন বুলু, আবুল কাসেম, আকবর হোসেন, ইফতেখার মোস্তফা সম্রাট, মোহাম্মদ ইউনুস, জয়নাল আবেদীন, মোহাম্মদ হেলাল, জামাল সওদাগর, মোহাম্মদ নাছের, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমসহ অসংখ্য নেতাকর্মী মিলনমেলায় অংশগ্রহণ করেন।
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ:
উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপির নেতা হারুনুর রশিদ, তাসলিম উদ্দীন, আবু সালেহ, লায়ন নিজাম উদ্দিন মিজান, নুরুল আলম, মো. পারভেজ প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মোহাম্মদ শফি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, ইকবাল হোসেন রুবেল, নাজিম উদ্দীন নাজু, মোহাম্মদ ঈসমাইল, সাইফুল ইসলাম লাভলু, কামাল উদ্দীন সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক এস এম জাহেদ, সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান মহিউদ্দিন, কামরুল ইসলাম শেবু, নাজিম উদ্দীন, রবিউল হোসেন পারভেজসহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে ছিলেন এহসানুল করিম, দেলোয়ার হোসেন, আলী মিয়া, আবু ছৈয়দ রাসেল, এমডি তারেক।
ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কবির খান রাশেদ, আনিসুর রহমান আনাস, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ করিম, মোহাম্মদ সামী, এনামুল হক শান্ত, মোরশেদ জুবায়ের, আসিফ আজিম প্রমুখ।
মিলনমেলায় আলোচনার মূল বিষয়:
নেতৃবৃন্দ বলেন,
“একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সাতকানিয়ার তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে ঠেকানোর শক্তি কারও নেই।”
এ মিলনমেলাকে কেন্দ্র করে সাতকানিয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়। এতে ভবিষ্যতের আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে মনে করছেন দলীয় নেতারা।