1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ নেতার পরিবারের হামলায় কলেজ শিক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীসহ তাদের মা গুরুতর আহত - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৩:২৫|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

আওয়ামী লীগ নেতার পরিবারের হামলায় কলেজ শিক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীসহ তাদের মা গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 478 বার পড়েছেন

আমিনুল ইসলাম সাগর

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে (পুরাতন খেয়াঘাট সংলগ্ন) জমি সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় একই পরিবারের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী, এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও তাদের মা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল মাঝি ও এলাকার আরেকটি পরিবারের মধ্যে। ঘটনার দিন বিকেলে হঠাৎ করে সুনীল মাঝি তার ছেলে ও ছেলের বউসহ কয়েকজন সহযোগী নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে তারা প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলার শিকার পরিবারের সদস্যরা আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাদের বেধড়ক মারধর করে। এতে মা ও দুই সন্তান গুরুতর আহত হন।

এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুনীল মাঝি ক্ষমতার দাপটে অসহায় মানুষদের ওপর নির্যাতন চালাতেন। জমি দখল, চাঁদাবাজি, হুমকি এবং বিভিন্ন ভুয়া মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

এছাড়াও জানা গেছে, নিজের ভাইকে ভারতে লুকিয়ে রেখে তিনি এলাকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গুমের মিথ্যা মামলা দায়ের করেছিলেন, যা এখনো আদালতে চলমান।

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, প্রশাসনের হস্তক্ষেপ না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।
এ ঘটনায় আহতদের পরিবার বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

আহত শিক্ষার্থীদের মা বলেন,
“আমরা গরিব মানুষ, আমাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে সুনীল মাঝি আমাদের হয়রানি করছে। আজ হঠাৎ তারা আমাদের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বেধড়ক মারধর করে। আমার ছেলে-মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করেছে। আমরা ন্যায়বিচার চাই।”

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলছেন, সুনীল মাঝির প্রভাব এতটাই বেশি যে ভুক্তভোগীরা ন্যায়বিচার পেতে হিমশিম খাচ্ছে। এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা।

বানারীপাড়া থানার ওসি জানান,

“ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

২ thoughts on "আওয়ামী লীগ নেতার পরিবারের হামলায় কলেজ শিক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীসহ তাদের মা গুরুতর আহত"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com