1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
কৃষিজমি রক্ষায় মাঠে ইউএনও ফরিদ আহমেদ, অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৫৯|
শিরোনামঃ
আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাই বাবু মোল্লাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বাকেরগঞ্জকে শিল্প ও বাণিজ্যিক হাবে রূপান্তরের ভিশন—এম. আনোয়ার হোসেন শিকদারের উদ্যোগ বানারীপাড়ায় প্রকাশ্যে জুয়া: ভ্রাম্যমান আদালতের অভিযানে কারাদণ্ড বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন। বানারীপাড়ার নতুন রাস্তায় কচুরিপানা ফুলের মেলা; নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ ফুলপ্রেমীরা স্বপ্ন থেকে বাস্তবতায়: আনোয়ার হোসেন শিকদারের নেতৃত্বে বদলে যাবে বাকেরগঞ্জের ভবিষ্যৎ বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

কৃষিজমি রক্ষায় মাঠে ইউএনও ফরিদ আহমেদ, অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 753 বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল):

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় দীর্ঘদিন ধরে সামীম সরদারের বাড়ির সামনে ফসলি জমিতে আত্মঘাতী ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে ফসলি জমি হুমকির মুখে পড়ে এবং স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

এমন অভিযোগের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফরিক আহমেদ সরেজমিনে গিয়ে অভিযান চালান। এ সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত আত্মঘাতী ড্রেজারটি ধ্বংস করে দেন।

স্থানীয়দের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, মনির সরদার দীর্ঘদিন ধরে জোরপূর্বক বালু বিক্রি করে আসছিলেন। এ কাজে তার কোনো অনুমোদন বা বৈধতা ছিল না। বিষয়টি স্থানীয়রা বারবার বাধা দিলেও কর্ণপাত করেনি মনির সরদার।

এ বিষয়ে স্থানীয় সাহেদুল সরদার, কালু সরদার, দেলোয়ার সরদার ও আনোয়ার সরদার বলেন, তারা একাধিকবার এ অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং বালু উত্তোলন বন্ধ করার দাবি জানিয়েছেন। কিন্তু তাদের কথা শোনেনি মনির সরদার ও তার সহযোগীরা।

ইউএনও’র হুঁশিয়ারি

অভিযান শেষে ইউএনও ফরিক আহমেদ সাংবাদিকদের জানান,

> “কৃষিজমি রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনো অবস্থাতেই ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

তিনি আরও বলেন, অবৈধ বালু ব্যবসায়ীরা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালনা করে এ ধরনের কার্যক্রম রোধ করা হবে।

স্থানীয়দের স্বস্তি

প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, এখন থেকে কৃষিজমি রক্ষায় আরও সচেতন হবে প্রশাসন।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

৮ thoughts on "কৃষিজমি রক্ষায় মাঠে ইউএনও ফরিদ আহমেদ, অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com