1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
কেরানীগঞ্জে খালেদা জিয়ার দোয়া মাহফিল ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা চরমে - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ২:৪৫|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

কেরানীগঞ্জে খালেদা জিয়ার দোয়া মাহফিল ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা চরমে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, আগস্ট ২২, ২০২৫,
  • 1020 বার পড়েছেন

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আগামী ২২ আগস্ট শুক্রবার বিকেলে জিনজিরা ঈদগাহ মাঠে একই সময়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছে দুটি গ্রুপ।

এক পক্ষের নেতৃত্বে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও ঢাকা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী হাজি রেজাউল কবীর পল। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী।

এ বিষয়ে রেজাউল কবীর পলের অফিস সেক্রেটারি মো. তারিফুর রহমান জানান,
“আমরা জিনজিরা ঈদগাহ মাঠের সভাপতি থেকে শুরু করে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কেরানীগঞ্জ মডেল থানাকে আগেই অবহিত করেছি। মাঠের অনুমতি নেওয়ার পরও নিপুণ রায় চৌধুরীরা একই স্থানে কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা যেকোনো মূল্যে আমাদের প্রোগ্রাম করব।”

রেজাউল কবীর পল অভিযোগ করেন,
“বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল করতে গিয়ে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এমন অবস্থান নিয়েছে। এতে কেরানীগঞ্জের পরিবেশ অস্থিতিশীল করে তুলেছে তারা।”

অন্যদিকে নিপুণ রায় চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ইতিমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন,
“দুই পক্ষই সমাবেশের জন্য আবেদন করেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আগেই থেকে মাঠে প্রস্তুত থাকব, যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে।”

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

👉 সার্বিক পরিস্থিতি দেখে স্থানীয়রা আশঙ্কা করছেন, একই দিনে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি হলে বড় ধরনের সংঘাত ঘটতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

২ thoughts on "কেরানীগঞ্জে খালেদা জিয়ার দোয়া মাহফিল ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা চরমে"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com