1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
কোতোয়ালি থানা প্রেসক্লাবের আত্মপ্রকাশ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৪৬|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

কোতোয়ালি থানা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 720 বার পড়েছেন

ঢাকা মহানগরীর ঐতিহ্যবাহী কোতোয়ালি থানা এলাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সমন্বয়ে একদল কলম যোদ্ধাদের নিয়ে আত্মপ্রকাশ হয়েছে কোতোয়ালি থানা প্রেসক্লাব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধা ৭ টায় সদরঘাট গ্রেটওয়াল শপিং সেন্টারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোতোয়ালি থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাসেল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেট ওয়াল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফরহাদ হোসেন অলু, প্রধান আলোচক হিসেবে ছিলেন এম এ হক, উদ্বোধক হিসেবে ছিলেন মো. নাজমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ার রহমান সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুলতানা মাহমুদ পলাশ, মুলাদী হিজলা মেহেন্দিগঞ্জ জাতীয়বাদী ফোরামের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিতি ছিলেন সুব্রত দাস রনক (যমুনা টেলিভিশন), মোঃ রাকিব হোসেন মিলন (এটিএন বাংলা), শাহ মোয়াজ্জেম (দৈনিক দিনপ্রতি দিন), মোঃ সোহাগ খান (দৈনিক ইনকিলাব), মোঃ নাজমুল হক সানী (দৈনিক আজকের দর্পণ), মোঃ আনোয়ার হোসেন (গ্লোবাল নিউজ), মোঃ নাজমুল হাসান (দৈনিক জনবানী), মোঃ আল-আমীন (দৈনিক বর্তমান কথা), মোঃ আসাদুল ইসলাম (বাংলা নিউজ টুডে), মোসা: লতা হাওলাদার (৭১ বাংলা বার্তা), মোঃ রকি (দৈনিক সকালের সময়), মোঃ জাকির হোসেন (দৈনিক একুশে সংবাদ),
মোঃ শাকিল আহমেদ (দৈনিক প্রথম আওয়াজ), সাইফুল ইসলাম (দৈনিক নবজীবন), মোঃ মামুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম চুন্নু।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com