1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
গজারিয়ায় বাল্কহেড থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:৫৬|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

গজারিয়ায় বাল্কহেড থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫,
  • 550 বার পড়েছেন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে বাল্কহেড থেকে পানিতে পড়ে আল-আমিন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মেঘনা শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র আল-আমিন সহ কয়েকজন শিশু নদীতে গোসলে যায়। এসময় নদীতে নোঙর করা একটি বাল্কহেড থেকে বালু খালাস চলছিল। শিশুরা খেলতে খেলতে সেই বাল্কহেডে উঠে পড়ে। শ্রমিকরা তাদের সেখান থেকে নামিয়ে দিতে বললে, শিশুরা পানিতে লাফ দেয়। লাফ দেওয়ার সময় আল-আমিনের পা পিছলে যায় এবং সে মাথায় আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায়।

প্রায় ১৫ মিনিটের চেষ্টার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে, তবে তখন সে নিথর দেহে পরিণত হয়েছিল।

নিহত আল-আমিন গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে। পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিল সে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইব্রাহিম জানান, “মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণেই সম্ভবত সে সঙ্গে সঙ্গেই জ্ঞান হারায় এবং পানিতে তলিয়ে যায়।”

এ বিষয়ে বালুয়াকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিসির আলী বলেন, “আমি এমন একটি দুঃখজনক খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি, বাল্কহেড থেকে পড়ে শিশুটি মারা গেছে।”

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “বিষয়টি এখনো আমার জানা নেই। খোঁজখবর নিচ্ছি, বিস্তারিত পরে জানাব।”

স্থানীয়দের অভিযোগ, নদীতে নিয়মিত বালু খনন ও পরিবহন কাজে নিয়োজিত বাল্কহেডগুলোর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। শিশু-কিশোরদের চলাফেরার এলাকায় বাল্কহেড নোঙর করায় ঝুঁকির মাত্রাও বেড়ে যাচ্ছে।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com