1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
গণভোট ছাড়া নির্বাচন নয়—বরিশালে জামায়াতের কঠোর হুঁশিয়ারি - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৫:৩০|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

গণভোট ছাড়া নির্বাচন নয়—বরিশালে জামায়াতের কঠোর হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,
  • 691 বার পড়েছেন

শাকিল আহম্মেদঃ
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বরিশাল টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর। শুক্রবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দ সরকারের বর্তমান নির্বাচন ব্যবস্থাকে অস্বচ্ছ ও অগণতান্ত্রিক উল্লেখ করে অবিলম্বে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন,
“বর্তমান সরকার তিনটি মৌলিক দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু জনগণের দাবিকে উপেক্ষা করে এখন তারা নির্বাচন ও গণভোট একসাথে করার অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। কার পরামর্শে তারা এই সিদ্ধান্ত নিয়েছে জাতি জানতে চায়। গণভোট ছাড়া জনগণের ম্যান্ডেট নির্ধারণ সম্ভব নয়।”

কর্মসূচির প্রধান অতিথি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন,
“নির্বাচনের আগে গণভোট হওয়া অত্যন্ত জরুরি, না হলে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই সনদ অর্থহীন হয়ে পড়বে। আমরা লক্ষ্য করছি সরকার জুলাই সনদ নিয়ে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। তারা কেন পিছু হটলো? জনগণের সামনে সত্যটি পরিষ্কার করা তাদের দায়িত্ব। প্রয়োজনে আমরা আরও ত্যাগ স্বীকার করে এই বিপ্লবকে রক্ষা করবো।”

তিনি আরও বলেন,
“ইনশাআল্লাহ অচিরেই আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে, যা বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরের নায়েবে আমীর মাহমুদুল হোসাইন দুলাল। তিনি বলেন,
“গণভোট ছাড়া জাতীয় সমস্যার সমাধান সম্ভব নয়। জনগণই রাষ্ট্রের মালিক এই অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

সমাবেশ শেষে বরিশাল টাউন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিবির পুকুরপাড় হয়ে কোতোয়ালি থানার সামনে থেকে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী অংশ নেন। নেতৃবৃন্দ ঘোষণা করেন ৫ দফা দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com