1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা প্রতিবাদ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:১৩|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 445 বার পড়েছেন

প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম বলেন, গণমাধ্যমের গাড়িতে হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা যা স্পষ্টতই আইনবিরোধী কর্মকাণ্ড। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্যমতে, গোপালগঞ্জে একাত্তর টিভি, স্টার নিউজ ও মাল্টিমিডিয়ার সাংবাদিকদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে এবং যমুনা টিভি ও কালের কণ্ঠের স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন। এ ধরনের সহিংসতা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

গোপালগঞ্জসহ সারাদেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com