1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
চকরিয়ার জিদ্দাবাজারে মাংস বিক্রিতে কারচুপি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১:০৫|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

চকরিয়ার জিদ্দাবাজারে মাংস বিক্রিতে কারচুপি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, জানুয়ারি ৪, ২০২৬,
  • 566 বার পড়েছেন

ওমর ফারুক কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার জিদ্দাবাজারে গরুর মাংস বিক্রিতে ওজন ও দামে কারচুপির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি তদারকি করেন। অভিযানে দেখা যায়, গরুর প্রকৃত ওজনের সঙ্গে বিক্রিত মাংসের ওজনের গরমিল রয়েছে এবং নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত দামে একজন শ্রমিকের কাছে গরুর মাংস বিক্রি করা হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী মো. আব্দু শুক্কুর নামের ওই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম নিয়মিত ও আকস্মিকভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

স্থানীয় ভোক্তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত বাজার তদারকি জোরদার হলে ভোক্তা হয়রানি কমবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com