1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
জামায়াতে ইসলামী সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে মানবিক সমাজ গড়তে চায় : এডভোকেট হেলাল - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৫|
শিরোনামঃ
আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাই বাবু মোল্লাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বাকেরগঞ্জকে শিল্প ও বাণিজ্যিক হাবে রূপান্তরের ভিশন—এম. আনোয়ার হোসেন শিকদারের উদ্যোগ বানারীপাড়ায় প্রকাশ্যে জুয়া: ভ্রাম্যমান আদালতের অভিযানে কারাদণ্ড বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন। বানারীপাড়ার নতুন রাস্তায় কচুরিপানা ফুলের মেলা; নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ ফুলপ্রেমীরা স্বপ্ন থেকে বাস্তবতায়: আনোয়ার হোসেন শিকদারের নেতৃত্বে বদলে যাবে বাকেরগঞ্জের ভবিষ্যৎ বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

জামায়াতে ইসলামী সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে মানবিক সমাজ গড়তে চায় : এডভোকেট হেলাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫,
  • 540 বার পড়েছেন

বাংলাদেশের বেশিরভাগ মানুষই অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদের জীবন মানে উন্নত করতে হবে বেকার সমস্যাসহ মৌলিক সমস্যা দূর করতে হবে। স্বাধীনতা উত্তর এই বাংলাদেশ ৫৩ বছরের শাসনে ধনী-দরিদ্রের যে বৈষম্য সৃষ্টি হয়েছে জনগণ দায়িত্ব দিলে জামায়াতে ইসলাম সেই বৈষম্য দূর করার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। ধর্ম বর্ণ গোত্রের উর্ধ্বে উঠে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি মানবিক সমাজ গড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল ৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ৩ অক্টোবর শুক্রবার নগরীর ১৮নং ওয়ার্ডের বগুড়া রোডস্থ শ্রী চৈতন্য গোবিন্দ মোহন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের ১৮ নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচন প্রস্তুতি ‎‎সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমাদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে ঘরে ঘরে দিনবদলের বার্তা পৌঁছে দিতে হবে। ‎যুব সমাজের মাঝে স্লোগান উঠেছে “নতুন প্রজন্মের প্রথম ভোট সৎ নেতৃত্ব ও ইনসাফের পক্ষে হোক।” মানুষকে বুঝতে হবে রাজনৈতিকভাবে সচেতন হতে না পারলে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঘটবে কোনভাবেই যাতে শেখ হাসিনার মতো স্বৈরতন্ত্রের পুনর্জন্ম যাতে না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তবর্তী সরকারকে হুশিয়ার করে বলেন – জনগণের অধিকার ও গণতান্ত্রিক কাঠামো রক্ষায় জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে এবং সেটার ভিত্তিতে একটি সুষ্ঠু গ্রহনযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।

‎১৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বায়জীদ বোস্তামীর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে ‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা মতিউর রহমান, বরিশাল মহানগর কর্মপরিষ সদস্য শামীম কবির, কোতোয়ালি উত্তর থানা নয়েবে আমির অধ্যাপক সৈয়দ গোলাম গোফরান এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবির।
‎‎

বিশেষ অতিথির বক্তব্যে ‎‎অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, “ইনসাফ, ন্যায্যতার ভিত্তিতে সমতা প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা ও আমাদের সর্বশ্রেষ্ঠ পরিচয়— আমরা বাংলাদেশী। একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আবু নসর মো. নেসার উদ্দিন, মাওলানা এ বি এম মোশাররফ হোসাইন, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com