1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
দিনাজপুরে লুমিনাস গ্রুপের উদ্যোগে টেকসই কৃষি উন্নয়ন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত  - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৭:৫০|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

দিনাজপুরে লুমিনাস গ্রুপের উদ্যোগে টেকসই কৃষি উন্নয়ন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
  • 713 বার পড়েছেন

মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে লুমিনাস গ্রুপের উদ্যোগে টেকসই কৃষি উন্নয়ন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত।

শনিবার (১৩ ডিসেম্বর) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে  দিনব্যাপী  টেকসই কৃষি উন্নয়ন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে টেকসই কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখায় বিভিন্ন শ্রেণিতে নির্বাচিত কৃষক ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে জেনারেল ম্যানেজার পদে ২৯ জন, নির্বাহী পরিচালক পদে ১২ জন এবং উপ-পরিচালক পদে ৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এছাড়া উপ-পরিচালক পদে নির্বাচিতদের জন্য ওমরাহ হজের টিকিট এবং তাদের পিতা-মাতাকে এক লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। তিনি বলেন, টেকসই কৃষি ব্যবস্থা ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। মাটির স্বাস্থ্য রক্ষা ও পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে লুমিনাস গ্রুপ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি কৃষকদের প্রচলিত রাসায়নিক পণ্যের পরিবর্তে লুমিনাসের গুণগত মানসম্পন্ন কৃষি পণ্য ব্যবহারে আগ্রহী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রাকৃতিক উপায়ে উৎপাদিত পণ্যে উৎসাহিত করতে ‘রয়্যালটি কৃষি কার্ড’ প্রদানের ঘোষণাও দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শরমীন ইসলাম ডেইজী, ডাইরেক্টর (এডমিন) আনোয়ার হোসেন, ডাইরেক্টর (মার্কেটিং) আসিফ মাহমুদ এবং ডাইরেক্টর (ফাইনান্স) লায়ন জাফর উল্যাহ পাটোয়ারী। বক্তারা টেকসই কৃষি প্রযুক্তি, আধুনিক প্রশিক্ষণ এবং কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তবে লুমিনাস এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কৃষিবিদ মোমিনুল ইসলাম মুনিম বলেন, রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে লুমিনাসের প্রাকৃতিক পণ্য যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করলেই মাটির উর্বরতা ধরে রাখা সম্ভব, যা টেকসই কৃষির মূল চাবিকাঠি।

প্রধান ট্রেইনার হিসেবে প্রশিক্ষণমূলক সেশন পরিচালনা করেন সারোয়ার হোসেন, পরিচালক (ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট), লুমিনাস গ্রুপ। তিনি আধুনিক পদ্ধতিতে উৎপাদিত লুমিনাস ওয়ার্ল্ডের কৃষি পণ্য ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো ও পরিবেশবান্ধব চাষাবাদ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুমিনাস গ্রুপের পরিচালক রুহুল আমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষি উন্নয়নের পাশাপাশি কৃষকের সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটির আয়োজন করে ফেমাস অ্যাসোসিয়েশন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন বিষয়ে নানা কার্যক্রম ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com