1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশ : - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৫:৩২|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশ :

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 606 বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ
দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অরাজকতার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি বলেন, “আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের মানবতার শত্রু ও গণহত্যাকারী শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হবে। সেই রায়কে ঘিরে আমরা লক্ষ্য করছি, দেশের বিভিন্ন স্থানে তার অনুসারীরা নৈরাজ্য সৃষ্টি করছে। আগুন সন্ত্রাস, বোমা হামলা ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে।”

অধ্যক্ষ বাবর আরও বলেন, “আমরা নৈরাজ্য সৃষ্টিকারীদের দেশে এক মুহূর্তের জন্যও স্থান দিতে চাই না। যতই বিশৃঙ্খলা সৃষ্টি হোক, খুনি শেখ হাসিনার শাস্তি আইন ও আদালতের মাধ্যমেই নিশ্চিত হবে ইনশাআল্লাহ।” তিনি আশা প্রকাশ করেন, এই রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও নিপীড়িত সকল মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, “এই রায় বাংলাদেশের ইতিহাসে ন্যায়ের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে আর কোনো দল স্বৈরাচারী হওয়ার দুঃসাহস দেখাতে পারবে না।”

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারিকুল ইসলাম ও কর্মপরিষদ সদস্য শামীম কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com