1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
ন্যায্য মূল্য না পাওয়ার হতাশার মধ্যে আবারও ১লাখ টন লবণ আমদানি যেন- প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:০৩|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

ন্যায্য মূল্য না পাওয়ার হতাশার মধ্যে আবারও ১লাখ টন লবণ আমদানি যেন-

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, জানুয়ারি ১০, ২০২৬,
  • 377 বার পড়েছেন

তুফায়েল আহমদঃ-কক্সবাজার সদর.
উপকূলীয় অঞ্চলের অর্থনীতির অন্যতম প্রধান খাত লবণ চাষ আজ চরম সংকটের মুখে। উৎপাদনে সাফল্য থাকলেও ন্যায্যভাবে বাজার দর না পাওয়ায় লবণ চাষিদের ভাগ্য যেন সর্বনাশের দিকে ধাবিত হচ্ছে। মাসের পর মাস ঘাম ঝরিয়ে মাঠভরা লবণ উৎপাদন করেও গুনতে হচ্ছে লোকসান। এরই মধ্যে সরকার নতুন করে আবারও ১লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়ে চাষিদের কাটা ঘা’তে যেন লবণ ছিটিয়ে অবস্থা।

লবণ চাষিরা বলছেন; উৎপাদন খরচ বেড়েছে বহুগুণ—শ্রমিক মজুরি, বাঁধ নির্মাণ, পরিবহন ও জমি ইজারার খরচ সবই ঊর্ধ্বমুখী। অথচ বাজারে লবণের দাম অস্বাভাবিকভাবে কম। অনেক ক্ষেত্রে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।

চাষি আবদু রহিম বলেন, “সারাবছরের একমাত্র ভরসা ছিল লবণ। কিন্তু দাম না পেলে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।”

আরেক চাষি বেলাল জানান, “বিগত দুই সিজন বড়ধরনের লোকসানে পড়েছি,। অন্যান্য বছর ১০কানি নিলেও এইবার নিছি ৫কানি। ন্যায্য মূল্য না পেলে আগামী মৌসুমে লবণ চাষ ছেড়ে দিতে বাধ্য হবো।”

অভিজ্ঞদের মতে, সরকারি নজরদারির অভাব, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং আমদানিনির্ভর নীতির কারণে দেশীয় লবণ চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত ন্যায্য মূল্য নিশ্চিত না করা হলে এই খাত ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

চাষিরা অবিলম্বে লবণের ন্যূনতম মূল্য নির্ধারণ, সরকারি ক্রয় কার্যক্রম জোরদার এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com