1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
পূর্ব বগুড়ায় গণসংযোগে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক জনসমর্থন। - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১১|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

পূর্ব বগুড়ায় গণসংযোগে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক জনসমর্থন।

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 214 বার পড়েছেন

বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল রবিবার মাগরিবের নামাজ আদায়ের পর ১৭ নং ওয়ার্ডের পূর্ব বগুড়া রোড জামে মসজিদ এলাকা জুড়ে গণসংযোগ করেন।

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতয়ালী শাখার সহকারী সেক্রেটারি ও বরিশাল মহানগরী নেতা মাহমুদুল হাসান কামাল, এবং অধ্যাপক জাহাঙ্গীর কবির, সহকারী সেক্রেটারি কোতয়ালী উত্তর থানা।

গণসংযোগ চলাকালে স্থানীয় মানুষের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার প্রকাশ দেখা যায়। সাধারণ মানুষের মুখে ছিল না কোনো অসন্তোষের ছাপ; বরং হাসিমুখে সবাই প্রার্থী হেলালকে স্বাগত জানায়। ধনী-গরিব, শ্রমজীবী, রিক্সাচালক, মুচিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে হাত মেলাতে ভিড় করেন, আর তিনিও সর্বস্তরের মানুষকে আন্তরিকভাবে বুকে টেনে নেন। পুরো এলাকাজুড়ে স্লোগান ও উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গণসংযোগ শেষে পুনরায় পূর্ব বগুড়া রোড জামে মসজিদে এসে সমাবেশের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন,
“আমরা ক্ষমতায় গেলে মানুষের অধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। দারিদ্র্য দূরীকরণে কাজ করবো। দেশের মানুষ হিন্দুসহ সব ধর্মের নাগরিক আমাদের কাছে পূর্ণ নিরাপত্তা পাবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com