1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ২:৪৯|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন

শাহাদাত হোসেন
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 1026 বার পড়েছেন

শাহাদাত হোসেন রুবেল
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৩টায় বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ বরিশালের যৌথ আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অতিথিবৃন্দ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বের হয় একটি বর্ণাঢ্য র‍্যালি, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় বন সংরক্ষক মিহির কুমার দো, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এবং ডিআইজি রেঞ্জ কার্যালয় বরিশালের পুলিশ সুপার রুনা লায়লা।

আলোচনায় বক্তারা পরিকল্পিত ও টেকসই বনায়নের গুরুত্ব, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে এমন আয়োজনের ভূমিকা তুলে ধরেন।

এবারের বৃক্ষমেলায় অংশ নিয়েছে ৫০টি নার্সারি ও প্রতিষ্ঠান, যারা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য স্টল বসিয়েছে।

বৃক্ষমেলা চলবে আগামী ১৪ আগস্ট ২০২৫ পর্যন্ত।
পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসচেতনতা তৈরির এই উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com