1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশাল ১ আসনে প্রার্থী পরিবর্তনের জন্য আগৈলঝাড়ায় বিক্ষেভ মিছিল ও মানববন্ধন - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৫|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বরিশাল ১ আসনে প্রার্থী পরিবর্তনের জন্য আগৈলঝাড়ায় বিক্ষেভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫,
  • 171 বার পড়েছেন

মোল্লাআজিজুল বরিশালপ্রতিনিধিঃ
বরিশাল ১ আসনের প্রার্থী পরিবর্তনের জন্য বরিশালের আগৈলঝাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর সমাথকেরা।
শুক্রবার সকাল ১১টায় আগৈঝাড়া থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ জদিহরউদ্দিন স্বপনের মনোনায়ন বাতিল ও পূর্ণবিবেচনা করে বিগত দিনের আন্দোলন সংগ্রামকে মূল্যায়িত করে সঠিক প্রার্থীর ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান হাতে তুলে দিতে নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহবান জানান।
সাবেক ছাত্র নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। তিনি গত ওয়ান ইলেভেনের সময় যখন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির হাল ধরার কেউ ছিলোনা, তখন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তার অর্থে দলের প্রত্যক নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের মনবলকে চাঙ্গা করে রেখেছেন। পতিত সরকারের ১৭ বছর দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে রাজপথে আন্দোলনে করেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান একারণে একাধিকবার হামলা ও অসংখ্য মামলায় তাকে কারাভোগ বরন করতে হয়েছে। পাশাপাশি মামলায় জড়ানো নেতাকর্মীদের তিনি অর্থে জামিনে মুক্ত করেন।
তিনি আরও বলেছেন-দলের দুর্দিনে যারা মাঠে ছিলেন না, নেতাকর্মীদের খোঁজ খবর রাখেনি। অতীতে ধানের শীষের বিপক্ষে গিয়ে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তাদের হাতে গণতন্ত্রের প্রতীক ধানের শীষ তুলে দেওয়া হলে তা তৃণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা কখনও মেনে নিবে না।
জহিরউদ্দিন স্বপন বিগত ২০০১ সালের নির্বাচনের পর এ আসনে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন হামলা ও নির্যাতনের শিকার হয়ে রামশীলে গিয়ে আশ্রয় নিতে ছিলেন। মনোনয়নের খসরা তালিকা প্রকাশের পর সেইসব সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ফের ২০০১ সালের মতো আতঙ্ক ছড়িয়ে পরেছে। একারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ জদিহরউদ্দিন স্বপনের মনোনায়ন বাতিল ও পূর্ণবিবেচনা করে বিগত দিনের আন্দোলন সংগ্রামকে মূল্যায়িত করে সঠিক প্রার্থীর আবদুস সোবহান হাতে তুলে দিতে নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি দাবী জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com