1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশাল-৫ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ২:৩৩|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

বরিশাল-৫ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
  • 223 বার পড়েছেন

বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন।
প্রার্থীতা প্রত্যাহারের পর উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন,
“আমরা সৈয়দ ফয়জুল করিমের সম্মানে এই আসন থেকে আমার প্রার্থীতা উঠিয়ে নিয়েছি। সুতরাং যারা আমাদের সমর্থন করতেন, তারা সবাই মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবকে সমর্থন করবেন এবং তাকে নির্বাচিত করে আনবেন। আমাদের সকল কর্মীরাও তার হয়ে কাজ করবেন।”
তিনি আরও বলেন,
“অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই অর্জন রক্ষার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে চাঁদাবাজি ও দখলবাজি থাকবে না।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল-৫ আসনে এই প্রার্থীতা প্রত্যাহার ও সমর্থন ঘোষণা ইসলামী রাজনৈতিক জোটের ঐক্যকে আরও দৃঢ় করবে এবং নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এদিকে মুয়াযযম হোসাইন হেলালের ঘোষণার পর জামায়াত ও সমর্থক মহলে মুফতি সৈয়দ ফয়জুল করিমকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com