1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ার সমাজসেবক মাইদুল ইসলাম রনি এখন BNG বরিশাল দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৪:১৮|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

বানারীপাড়ার সমাজসেবক মাইদুল ইসলাম রনি এখন BNG বরিশাল দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 725 বার পড়েছেন

বানারীপাড়া প্রতিনিধিঃ
বানারীপাড়ার তরুণ সমাজসেবক ও সাংবাদিক মাইদুল ইসলাম রনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল (BNG) বরিশাল দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। সম্প্রতি অনুমোদিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে তার নাম প্রকাশিত হয়।
এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু সুফিয়ান, সিনিয়র সহ-সভাপতি মোঃ শিপন হাওলাদার এবং সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম (হাসান)।
রাজনৈতিক অঙ্গনে দায়িত্ব পাওয়ার আগেই মাইদুল ইসলাম রনি সমাজসেবামূলক কাজের মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি বানারীপাড়া ব্লাড ব্যাংক–এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। তার উদ্যোগে অসংখ্য মানুষ বিনামূল্যে রক্ত পেয়েছে এবং নিয়মিত আয়োজিত বিনামূল্যে রক্ত পরীক্ষার ক্যাম্প থেকে উপকৃত হয়েছে।
রনি শুধু স্বাস্থ্যখাতেই নয়, মানবিক কর্মকাণ্ডেও বরাবরের মতো সক্রিয়। রমজানে অসহায় মানুষের জন্য বাজার ও পোশাক বিতরণ, শীতকালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই নিঃস্বার্থ প্রচেষ্টার কারণে তিনি এলাকায় জনগণের বন্ধু, সৎ ও সাহায্যপ্রবণ তরুণ নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক। বর্তমানে তিনি দৈনিক সত্য সংবাদ–এ বানারীপাড়া উপজেলা প্রতিনিধি, দৈনিক বরিশাল ক্রাইম–এ বানারীপাড়া উপজেলা প্রতিনিধি এবং দৈনিক দুর্নীতি তালাশ–এ বরিশাল জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের বিশ্বাস, মাইদুল ইসলাম রনির মতো একজন তরুণ সমাজসেবক রাজনৈতিক দায়িত্ব পাওয়ায় সাধারণ মানুষের আশা–আকাঙ্ক্ষা আরও শক্তভাবে প্রতিফলিত হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com