1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ায় বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫: ঐক্যমতের ভিত্তিতে নেতৃবৃন্দ নির্বাচিত - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৯:০৬|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

বানারীপাড়ায় বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫: ঐক্যমতের ভিত্তিতে নেতৃবৃন্দ নির্বাচিত

শাকিল আহম্মেদ
  • প্রকাশিত সময় রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 371 বার পড়েছেন

বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। সম্মেলনের দুই অধিবেশনে উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট ছাড়াই।

প্রথম অধিবেশনে উপজেলা বিএনপির কাউন্সিলে শাহ আলম সভাপতি ও রিয়াজ উদ্দিন আহম্মেদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন ইমরান এবং সাধারণ সম্পাদক হন হাবিবুর রহমান জুয়েল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান। তিনি বলেন, “আপনারা যে পরিপক্বতা ও ঐক্যমতের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন সুসংগঠিত ও দ্রুত কার্য সম্পাদন অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বাকেরগঞ্জের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। তিনি বলেন, “আপনাদের পারস্পরিক ভালোবাসা ও সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেখে আমি মুগ্ধ। আজকের সম্মেলন বরিশালের রাজনৈতিক ইতিহাসে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপির বরিশাল জেলা নেতা সরফউদ্দিন সান্টু। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলের বদনাম হয় এমন কোনো কাজ কেউ করবেন না। অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেয়া হবে না। দলে নতুনদের জায়গা দেবেন, তবে যাচাই-বাছাই করে, কারণ অনেকে শুধুমাত্র সুযোগ নিতে আসেন।”

তিনি আরও বলেন, “একসময় টাকা দিয়েও ২০০ জন কর্মী জোগাড় করা যেত না, অথচ এখন হাজার হাজার মানুষ নিজের আগ্রহেই দলে সম্পৃক্ত হচ্ছে – এটা দলের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।”

সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এ সম্মেলনে গণতান্ত্রিক চেতনা, সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও সংগঠনের প্রতি দায়বদ্ধতার চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com