1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বিএনপির মামলায় বাঘারপাড়ায় সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ গ্রেপ্তার - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৫৭|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বিএনপির মামলায় বাঘারপাড়ায় সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 628 বার পড়েছেন

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর)

যশোরের বাঘারপাড়ায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্লাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৯ জুলাই) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার দোহাকুলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান।

পুলিশ জানায়, গত বছরের ডিসেম্বরে দায়ের হওয়া একটি মামলায় আব্দুর রউফকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি দায়ের করেন বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

উক্ত মামলায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সেই ধারাবাহিকতায় এর আগে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে গত ৯ মে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন। একই মামলায় ২০ জুন গ্রেপ্তার হন নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবলু কুমার সাহা, যিনি জামিনে মুক্ত আছেন।

ওসি ফকির তাইজুর রহমান বলেন,

“সোমবার ভোররাতে আব্দুর রউফ মোল্লাকে আটক করা হয়েছে। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্বাচনের আগাম চাপ হিসেবে দেখছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনানুগ প্রক্রিয়ায়ই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com