1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
ভোটকেন্দ্র দখলের সংস্কৃতি জনগণ আর বরদাস্ত করবেনা: অ্যাডভোকেট হেলাল - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৪:১৯|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

ভোটকেন্দ্র দখলের সংস্কৃতি জনগণ আর বরদাস্ত করবেনা: অ্যাডভোকেট হেলাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 744 বার পড়েছেন

বরিশাল প্রতিনিধিঃ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ইসলামী সমাজ গড়তে হলে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী। দেশবাসী বলছে সব দল দেখা হয়েছে, এবার জামায়াতে ইসলামীকে দেখতে চাই। অনেক যৌক্তিক কারনে ইতিমধ্যে তারা অনুভব করেছেন, সেই কারনে দেশে একটি পরিবর্তনের ছোয়া লেগেছে। যার প্রথমিক আলামত হলো দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ভয়ের কোন কারণ নেই কেননা ভোটকেন্দ্র দখলের দিন শেষ, কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ তা শক্ত হাতে রুখে দিবে।

অ্যাডভোকেট হেলাল আরো বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দাওয়াত পৌছে দিতে হবে। সকল প্রপাগান্ডা ও গুজবকে ময়দানে থেকে জনগণকে নিয়ে রুখে দিতে হবে। ভোটারদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। বিগত দিনে দেশের সবচেয়ে নির্যাতিত দল জামায়াত। এখন সবচেয়ে মানবিক দল, জনবান্ধব দল ও দেশ প্রেমিক দল হিসেবে জনগণ দেখছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কোতোয়ালি থানা (দক্ষিণ) আমির তারেকুল ইসলাম, থানা নায়েবে আমির অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, থানা সেক্রেটারি মাওলানা আঃ রব।

বরিশাল মহানগরীর ২৫ নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। ২০ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটায় জাগুয়া কলেজ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ২৫ নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস খান, সভায় জামায়াতের কয়েক’শ কর্মী সমর্থক এই সভায় অংশ নেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com