1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
মানবিক নেতৃত্ব ও রাজনৈতিক আস্থার প্রতীক: বানারীপাড়ার শাহ্ আলম মিঞা - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩৪|
শিরোনামঃ
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য ভূমি মেলা উপলক্ষে শুভেচ্ছা স্মারক পেলেন মোঃ আমির হোসেন নীরব ঘাতক স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ্য মিশনে পদয়নে জোর লবিং শত কোটি টাকার সম্পদ : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাই বাবু মোল্লাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বাকেরগঞ্জকে শিল্প ও বাণিজ্যিক হাবে রূপান্তরের ভিশন—এম. আনোয়ার হোসেন শিকদারের উদ্যোগ বানারীপাড়ায় প্রকাশ্যে জুয়া: ভ্রাম্যমান আদালতের অভিযানে কারাদণ্ড বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার

মানবিক নেতৃত্ব ও রাজনৈতিক আস্থার প্রতীক: বানারীপাড়ার শাহ্ আলম মিঞা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 92 বার পড়েছেন

মাইদুল ইসলাম রনি
বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি ও উদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহ্ আলম মিঞা একজন মানবিক ও দায়িত্বশীল নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখাই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য।
রাজনীতিকে তিনি ক্ষমতার হাতিয়ার হিসেবে নয়, বরং জনগণের কল্যাণ ও অধিকার আদায়ের একটি মাধ্যম হিসেবে দেখেন। দুঃসময়ে দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে সাহস জোগানো এবং সংগঠনকে সুসংগঠিত রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত।
এদিকে, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহামেদ সান্টু সরদার-এর আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত শাহ্ আলম মিঞা। দলীয় সূত্রে জানা যায়, তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সবসময় এমপির নির্দেশনা অনুসরণ করেন এবং তাঁর প্রতি পূর্ণ আস্থা রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।
দলীয় নেতাকর্মীদের মতে, তাঁর নেতৃত্বে বানারীপাড়া উপজেলা বিএনপির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের কাছেও তিনি একজন সহজপ্রাপ্য ও জনবান্ধব নেতা হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, শাহ্ আলম মিঞার মতো মানবিক, দায়িত্বশীল ও নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব বর্তমান সমাজ ও রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com