1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
রাজৈর-মাদারীপুরে নদীতে আত্মঘাতী ড্রেজারে কোটি টাকার বানিজ্য - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:১৩|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

রাজৈর-মাদারীপুরে নদীতে আত্মঘাতী ড্রেজারে কোটি টাকার বানিজ্য

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 287 বার পড়েছেন

মাদারীপুর জেলা প্রতিনিধি

রাজৈর ও মাদারীপুর সদরের বিভিন্ন নদী ও চরাঞ্চলে দিন-রাত চলছে বালু লুটের মহোৎসব। অন্তত ১০টি স্পটে প্রতিদিন কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে নদীভাঙন ও পরিবেশ ধ্বংসের ভয়াবহতা।

নদী এখন বালু খেকোদের কবলে! কুমার নদী ও আড়িয়াল খাঁ নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে রাতভর চলছে বালু উত্তোলন। বিশেষ করে রাজৈরের কবিরাজপুরের কালার চর, গোয়াল পাতান, কালিবাড়ি, সদরের শ্রীনদী, রায়েরকান্দি, কোটবাড়ি, গোসাদিয়া, নতুন রাজারহাট – এসব এলাকাগুলোতে সন্ধ্যা নামলেই শুরু হয় ‘অবৈধ বালু তোলার উৎসব’। ভোরের আলো ফোটার আগেই জাহাজ বোঝাই হয়ে যায় বালুতে। এ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরাও স্বীকার করেছেন—তাদের এই কাজের কোনো বৈধতা নেই।

স্থানীয়রা অভিযোগ করে বলেন: প্রতি রাতে নদীর বুক চিরে যেভাবে বালু তোলা হচ্ছে, তা ভয়াবহ। অথচ প্রশাসনের কার্যকর ভূমিকা নেই।

একজন ক্ষতিগ্রস্ত কৃষক বলেন: নদী ভাঙনে আমার বসতভিটা চলে গেছে। প্রতিবাদ করলে হুমকি আসে। প্রশাসন কঠোর না হলে সব হারিয়ে ফেলবো।

সচেতন মহলের উদ্বেগ
জেলার একজন সচেতন নাগরিক বাবলুর রহমান সোহেল বলেন: এই অপরিকল্পিত বালু উত্তোলন শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও হুমকির মুখে ফেলছে। প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।

মাদারীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন: রাতের বালু উত্তোলন নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com