1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে চরকাউয়ায় দোয়া অনুষ্ঠান - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:১৪|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে চরকাউয়ায় দোয়া অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 500 বার পড়েছেন

বরিশাল সদর উপজেলা ৬নং চরকাউয়া ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদি-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি এশার নামাজের পরে অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল সদর–৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, যিনি নিজে মোনাজাত পরিচালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য শামীম কবির, শুরা সদস্য ও বরিশাল সদর উপজেলা নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন নেছারী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি আমিনুল ইসলাম এবং কোতোয়ালি উত্তর থানার রাজনৈতিক সেক্রেটারি সৈয়দ মো. মহাব্বাতুল্লাহ মাহেত।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন সভাপতি হাফেজ মুস্তাইন বিল্লাহ আলীম, যুব বিভাগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম সুজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রাকিব-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “শরীফ ওসমান হাদির কথাগুলো আজও আমাদের কানে বাজে। তিনি বলতেন,আমি মারা গেলে আমার সন্তান লড়াই করবে, সে মারা গেলে তার সন্তান লড়াই চালিয়ে যাবে। আমাদের দাবিয়ে রাখা যাবে না। ৫০ বছর বেঁচে থেকেও যদি দেশের জন্য কিছু না করা যায়, তাহলে সে জীবন অর্থহীন। দেশের জন্য ৫ বছর বাঁচলে মানুষ তাকে শতাব্দী ধরে স্মরণ করবে।”

তিনি আরও বলেন,”ওসমান হাদি শুধু বরিশালের নয়, সারা বাংলাদেশের গর্ব। দুর্বৃত্তরা এক ওসমান হাদিকে হত্যা করেছে, কিন্তু আদর্শের মৃত্যু হয়নি; বরং লাখো হাদির জন্ম দিয়েছে। আমরা সবাই একসাথে লড়াই করব এবং এই দেশে আর কোনো স্বৈরাচারীর জন্ম হতে দেব না।”অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং শহীদি মর্যাদা কামনা করে দোয়া করা হয়। এছাড়াও জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com