1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
সন্ধ্যানদীর ভয়াল গ্রাসে শতাধিক পরিবার ভুমিহীন, হুমকির মুখে ইবতেদায়ী মাদ্রাসা - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৬|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

সন্ধ্যানদীর ভয়াল গ্রাসে শতাধিক পরিবার ভুমিহীন, হুমকির মুখে ইবতেদায়ী মাদ্রাসা

শাকিল আহম্মেদ
  • প্রকাশিত সময় সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 860 বার পড়েছেন

 

শাকিল আহম্মেদ, বরিশাল
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার এলাকার হক সাইবের হাট যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সন্ধ্যানদীর অতল গর্ভে। নদীর ধারাবাহিক ভাঙনে গত কয়েক বছরে এলাকার শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। এখন সেই একই হুমকির মুখে পড়েছে এলাকার একমাত্র ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান — আবুল কাসেম মাস্টার দারুল আরকাম ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসা।

স্থানীয়দের অভিযোগ, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে একাধিকবার মানববন্ধন, স্মারকলিপি ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বছর বছর নদীর ভাঙন বেড়েই চলেছে। যারা এক সময় জমি, ঘর ও স্বপ্ন নিয়ে বসবাস করতেন, আজ তারা খোলা আকাশের নিচে আশ্রয়হীন।

মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান বলেন,
“আমি নিজ চোখে দেখেছি—এই এলাকা থেকে প্রায় দেড়-দুই কিলোমিটার জমি নদীতে চলে গেছে। মাদ্রাসার সামনে নদীর স্রোত এখন খুবই ভয়াবহ। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটিও হয়তো আগামী বর্ষায় বিলীন হয়ে যাবে।”

এই মাদ্রাসাটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকার শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রধান ভরসা। যদি এটি নদীগর্ভে হারিয়ে যায়, তবে সেই ক্ষতি পূরণ করা কঠিন হবে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখা গেছে, নদীর কিনারা ঘেঁষে অনেক বাড়িঘর ফাঁকা হয়ে গেছে। বাসিন্দারা নিজেদের নিরাপত্তার স্বার্থে দূরে আত্মীয়-স্বজনের বাড়ি কিংবা খোলা মাঠে অবস্থান নিয়েছেন। শিশু-বৃদ্ধসহ পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

এলাকার সচেতন মহল ও নদী পাড়ের বাসিন্দারা অবিলম্বে কার্যকর নদী রক্ষা বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুরোধ—তারা যেন অবিলম্বে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেন।

প্রয়োজনে জরুরি ভিত্তিতে ভাঙনপ্রবণ এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলা, পাইলিং নির্মাণ এবং নদীতীরে স্থায়ী বাঁধ তৈরির কাজ শুরু করা হোক। নয়তো হক সাইবের হাট, সাকরাল ও তার আশপাশের এলাকাগুলো খুব শীঘ্রই মানচিত্র থেকে মুছে যেতে পারে।

 

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com