1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
৩টার আগুনে ছাই এ আর খান বাজার, ক্ষতিগ্রস্তদের খোঁজে জামায়াত প্রার্থী হেলাল - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১:০৩|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

৩টার আগুনে ছাই এ আর খান বাজার, ক্ষতিগ্রস্তদের খোঁজে জামায়াত প্রার্থী হেলাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
  • 533 বার পড়েছেন

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এ আর খান মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত এ আর খান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে বাজারের ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের সূত্রে জানা যায়, বাজারের নাইট গার্ড ফোন করে আগুন লাগার খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও দেরিতে আসায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় একটি দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন,
দেলোয়ার হোসেন (মুদি দোকান) জালাল খান (চা ও স্টেশনারি)
বাবুল খান (টেইলার্স),তপন পাল (চা ও স্টেশনারি)
,আনোয়ার হোসেন (ইলেকট্রনিক),সচিন শীল (সেলুন),হেলাল (চায়ের দোকান),রেজাউল করিম রানা (ফার্মেসি),রেজবি (মুদি দোকান)।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান জামায়াতে ইসলামী বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় তিনি বলেন,“আগুনে পুড়ে গেলে ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। আপনারা ধৈর্য ধারণ করুন। আল্লাহ হয়তো এর বিনিময়ে আপনাদের জন্য ভালো কিছু রেখেছেন। যা আছে তা দিয়েই আবার নতুন করে ব্যবসা শুরু করুন। আমরা আপনাদের পাশে আছি, আমাদের নেতাকর্মীরাও আপনাদের সহায়তায় থাকবে।”
তিনি আরও বলেন, “আমি আগেও দেখেছি,যাদের ঘরবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে, আল্লাহ তাদের আরও ভালোভাবে দাঁড় করিয়েছেন। কাঁচা ঘর পাকা হয়েছে, দালান বহুতল হয়েছে।”
এ সময় ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর,
জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান,মহানগর কর্মপরিষদের সদস্য মোঃ শামীম কবির, মোঃ শফিউল্লাহ তালুকদার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল সদর উপজেলা,
মাওলানা সোহরাব হোসেন, সেক্রেটারি, ওলামা বিভাগ বরিশাল মহানগর,
এবং মোঃ আব্দুল আলীম, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরকাউয়া ইউনিয়ন।
স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com