1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
পদ নয়, আদর্শই বড়: চার দশকের সংগ্রামে অবিচল মোঃ আব্দুস সালাম - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:০৯|
শিরোনামঃ
আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাই বাবু মোল্লাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বাকেরগঞ্জকে শিল্প ও বাণিজ্যিক হাবে রূপান্তরের ভিশন—এম. আনোয়ার হোসেন শিকদারের উদ্যোগ বানারীপাড়ায় প্রকাশ্যে জুয়া: ভ্রাম্যমান আদালতের অভিযানে কারাদণ্ড বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন। বানারীপাড়ার নতুন রাস্তায় কচুরিপানা ফুলের মেলা; নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ ফুলপ্রেমীরা স্বপ্ন থেকে বাস্তবতায়: আনোয়ার হোসেন শিকদারের নেতৃত্বে বদলে যাবে বাকেরগঞ্জের ভবিষ্যৎ বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

পদ নয়, আদর্শই বড়: চার দশকের সংগ্রামে অবিচল মোঃ আব্দুস সালাম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬,
  • 144 বার পড়েছেন

বানারীপাড়া প্রতিনিধি:

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে রাজপথের সংগ্রাম, মামলা-গ্রেফতার, সংগঠন গঠন ও পুনর্গঠনের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করেছেন এক ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী হিসেবে মোঃ আব্দুস সালাম। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বরিশাল জেলা দক্ষিণের সদস্য এবং বানারীপাড়া উপজেলা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি। সভাপতির যোগ্যতা থাকা সত্ত্বেও সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে তিনি আবারও প্রমাণ করেছেন—পদ নয়, দল ও আদর্শই তাঁর কাছে মুখ্য।
১৯৭৯ সালের জাতীয় নির্বাচনের সময় কিশোর বয়সেই ধানের শীষের পক্ষে মিছিলে অংশগ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। তখন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিকে জীবনের অংশ করে নেন তিনি।
১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল-এর সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে সম্পৃক্ত হন। তাঁর রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয় বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল হাওলাদার-এর হাত ধরে। রাজনৈতিক গুরুর দিকনির্দেশনায় তিনি সংগঠন ও আদর্শের প্রতি অটল থেকে এগিয়ে যান।
ছাত্রদলের রাজনীতিতে তিনি ছিলেন অগ্রভাগের সংগঠক। বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সফলতার সঙ্গে। ছাত্রজীবন থেকেই সাংগঠনিক দক্ষতা, কর্মীদের প্রতি আন্তরিকতা এবং রাজপথে সক্রিয় উপস্থিতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন সাহসী নেতা হিসেবে।
১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বানারীপাড়া পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রায় ১৯ বছরের এই সময়ে সংগঠনকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক সংকট মোকাবিলা করে দলকে ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা ও গ্রেফতারের শিকার হন।
১৯৮৬ সালে প্রথমবার, ১৯৮৯ সালে দ্বিতীয়বার এবং ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের সময় তৃতীয়বার গ্রেফতার হন। কারাবরণ ও হয়রানির মধ্যেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি—বরং এসব অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে বলে সহকর্মীরা মনে করেন।
২০০৮ সাল থেকে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু-কে রাজনৈতিক অভিভাবক হিসেবে মেনে তাঁর নির্দেশনা অনুযায়ী কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বরিশাল অঞ্চলে দলীয় রাজনীতিতে তাঁর উপস্থিতি দীর্ঘদিনের বলে স্থানীয় নেতাকর্মীদের দাবি।
তাঁর ভাষায়, “দল ও আদর্শের প্রশ্নে কোনো আপস নেই। আমরণ দলের সাথেই আছি, থাকবো ইনশাআল্লাহ।”
বর্তমানে তিনি বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য এবং বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি পৌর বিএনপির সদস্য সচিব, সাধারণ সম্পাদক এবং পৌর যুবদলের আহ্বায়ক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের যোগ্যতা থাকা সত্ত্বেও সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে তিনি দেখিয়েছেন—ব্যক্তিগত পদ-পদবি নয়, সংগঠনই তাঁর কাছে অগ্রাধিকার। রাজনৈতিক অঙ্গনে বহু নেতার উত্থান-পতন দেখলেও নিজের অবস্থান থেকে কখনও সরে দাঁড়াননি তিনি।
স্থানীয় নেতাকর্মীদের মতে, “মোঃ আব্দুস সালাম একজন পরীক্ষিত, ত্যাগী ও নির্ভরযোগ্য সংগঠক। দলের দুঃসময়ে যিনি রাজপথে ছিলেন, এখনও আছেন।”
চার দশকের বেশি সময়ের এই দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁর একটাই অঙ্গীকার—দল, দেশ ও আদর্শের প্রশ্নে আপসহীন থাকা।
বরিশাল অঞ্চলের রাজনীতিতে তাঁর এই দীর্ঘ সংগ্রামী পথচলা স্থানীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com