1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
মাদারীপুরে মস্তফাপুরে বিএনপি"নেতার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত - প্রথম আওয়াজ - Prothom Awaj
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:১৬|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

মাদারীপুরে মস্তফাপুরে বিএনপি”নেতার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 390 বার পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি ।। 

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া এলাকার ঐতিহ্যবাহী কাজী পরিবারের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী হাবিবুর রহমানের ছেলে বিএনপি নেতা কাজী কাওছার আহমেদ এর আয়োজনে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ

এসময় প্রধান অতিথি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,সমাজের উন্নয়নের জন্য, আমাদের মা বোনদের মূল্যায়নের জন্য, মায়েদের কষ্ট লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভোটের কালি মুছে যাওয়ার আগেই।

দেশের চার কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন এবং এতে চারকোটি পরিবার এই কার্ডে উপকৃত হবেন। আমি ৩১ দফার এই প্রোগ্রামটি দেখেছি, আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের সেবার জন্যেই ভাবেন। তিনি এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্যেই ভাবেন, শহীদ জিয়ার সে-ই প্রতিচ্ছবি হিসেবে আপনাদের পাশে থেকে, দেশের জনগণকে নিয়েই ভাবেন।

খোকন তালুকদার আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, এই এলাকার প্রত্যেকটি মানুষ তার মৌলিক অধিকার ভোগ করবে, কে কোন দল করলো কার বাড়ির সামনে কোন রাস্তা,সেটা দেখার সময় নাই, আমি এই এলাকায় কোনো গ্রুপিং চাই না।

আপনাদের এলাকায় রাস্তা ঘাট ব্রীজ কালভার্টের যে চিত্র সবেই আমি দেখেছি এবং আমি ইঞ্জিনিয়ার, সাথে নিয়ে, নোট করে নিয়েছি, অল্প সময়ের মধ্যে আপনাদের উল্লেখযোগ্য কাজগুলো সমাধান হয়ে যাবে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা সমাজ কল্যান পরিষদের সভাপতি ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার মাতুব্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের মৎস্য বিষয়ক সম্পাদক শওকাত হোসেন সাকু, মস্তফাপুর ইউনিয়ন বিএনপি নেতা নুর আলম ফকির।

ইফতার ও দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন, মাদারীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল। সবশেষে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাদারীপুর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাইফুল শরীফ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর সাধারন জনগন।।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com