1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৫৩|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, মে ২৫, ২০২৬,
  • 302 বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:
বরিশাল জজ কোর্টের আইনজীবী জাকির হোসেনকে ঘিরে সম্প্রতি প্রকাশিত অভিযোগ ও সংবাদকে কেন্দ্র করে এলাকায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি পক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং জমি বিরোধকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জাকির হোসেনের বিরুদ্ধে জমি দখল ও রাস্তা নিয়ে বিরোধের অভিযোগ আনা হয়। তবে স্থানীয় একাধিক বাসিন্দা বলছেন, বাস্তব ঘটনা ভিন্ন এবং বিরোধটির কেন্দ্রে রয়েছে একটি পুরনো চলাচলের রাস্তা।
গতকাল সন্ধ্যায় বরিশাল নগরীর একটি ব্যক্তিগত চেম্বারে এ বিষয়ে কথা বলতে গেলে সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ দখলের চেষ্টা থেকেই পুরো বিরোধের সূত্রপাত।
স্থানীয় বাসিন্দা নাজমা বেগম বলেন, “আমরা এখানে জমি কিনে বসবাস করছি বহু বছর ধরে। পরে রেজাউল হক বাবলু জমি কেনেন। তিনি তার সীমানা নিজেই দেয়াল দিয়ে ঘিরেছেন। কিন্তু যে রাস্তা দিয়ে অন্তত ১৫টির বেশি পরিবার ১০ বছরের বেশি সময় ধরে চলাচল করছে, এখন সেটিকে নিজের জমি বলে দাবি করছেন।”
তার ভাষ্য অনুযায়ী, এলাকাবাসী বিষয়টি জানতে জমির মূল বিক্রেতা সৈয়দ আকবরের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, রাস্তা বাদ দিয়েই বাবলুর কাছে জমি বিক্রি করা হয়েছিল।
আরেক বাসিন্দা কহিনুর বেগম বলেন, “অ্যাডভোকেট জাকির কারও জমি দখল করতে আসেননি। বরং বাবলু কতৃক রাস্তা দখলের চেষ্টা হচ্ছে। এখন সাংবাদিক এনে উল্টো অভিযোগ তুলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।”
স্থানীয়দের কয়েকজনের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পথ বন্ধ হয়ে গেলে ভেতরের বাড়িগুলোর স্বাভাবিক যাতায়াত ব্যাহত হবে।
এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের বক্তব্যেও উঠে আসে অন্য তথ্য। তিনি বলেন, “জাকির সাহেব রাস্তা খুঁড়ে পানির লাইন নিতে চেয়েছিলেন। আপত্তি ওঠার পর তিনি অন্য দিক দিয়ে সংযোগ নিয়েছেন। এরপরও তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে।”
অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। আমি কারও জমি দখল করিনি। পানির লাইনের বিষয়েও আপত্তি আসার পর বিকল্প ব্যবস্থা নিয়েছি। পরে দেখি আমার ছবি দিয়ে একটি বানোয়াট সংবাদ প্রকাশ হয়েছে। অথচ কেউ আমার বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেনি কিংবা সরেজমিনে সত্যতাও যাচাই করেনি। একটি বিশেষ পক্ষের স্বার্থ রক্ষায় উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে।”
জাকির হোসেন আরও জানান, বিষয়টি নিয়ে তিনি আদালতে মামলা করেছেন এবং মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই ।
তবে অভিযুক্ত পক্ষ রেজাউল হক বাবলুর বক্তব্য এই প্রতিবেদনের জন্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com