1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
“সত্যের পথে এক সাহসী উচ্চারণ”— কেরানীগঞ্জে কর্ণেল আব্দুল হকের নির্বাচনী অঙ্গীকার - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৫৭|
শিরোনামঃ
আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাই বাবু মোল্লাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বাকেরগঞ্জকে শিল্প ও বাণিজ্যিক হাবে রূপান্তরের ভিশন—এম. আনোয়ার হোসেন শিকদারের উদ্যোগ বানারীপাড়ায় প্রকাশ্যে জুয়া: ভ্রাম্যমান আদালতের অভিযানে কারাদণ্ড বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন। বানারীপাড়ার নতুন রাস্তায় কচুরিপানা ফুলের মেলা; নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ ফুলপ্রেমীরা স্বপ্ন থেকে বাস্তবতায়: আনোয়ার হোসেন শিকদারের নেতৃত্বে বদলে যাবে বাকেরগঞ্জের ভবিষ্যৎ বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

“সত্যের পথে এক সাহসী উচ্চারণ”— কেরানীগঞ্জে কর্ণেল আব্দুল হকের নির্বাচনী অঙ্গীকার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 210 বার পড়েছেন

প্রথম আওয়াজঃ
সত্য, ন্যায়ের পক্ষে এবং জনকল্যাণের প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ কর্ণেল (অব.) আব্দুল হক।
গতকাল ২৫ জুলাই, শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের বরিশুর নেকরোজবাগ, জিঞ্জিরা এলাকায় নির্বাচনী পদচারণা শেষে তিনি এক গণসংযোগে বলেন—
“জনগণের কল্যাণ, ন্যায়ের প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি।”

বর্তমানে রাওয়া ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট কর্ণেল হক আরও বলেন,
“দেশ আজ এক চরম সংকটের মুখোমুখি। বিভ্রান্তিকর নেতৃত্ব, নীতিহীন রাজনীতি আর দুর্বৃত্তায়নের ফলে জনজীবনে নেমে এসেছে অস্থিরতা। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হলে প্রয়োজন একজন সৎ, দৃঢ়চিত্ত ও শিক্ষিত নেতা— যে কিনা জনগণের পাশে থাকবে, কথা নয় কাজে বিশ্বাসী হবে।”

তিনি অতীত নেতৃত্বের সমালোচনা করে বলেন,
“কেরানীগঞ্জের জনগণকে বিগত দিনের রাজনীতিবিদরা শুধু শিখিয়েছে চাঁদাবাজি, মাদক ব্যবসা আর জমি দখলের মতো অপকর্ম। অথচ উন্নয়নের প্রধান ভিত্তি হওয়া উচিত শিক্ষা, নৈতিকতা ও জনসেবার চেতনা। আমরা যদি শিক্ষিত সমাজ গড়তে না পারি, তাহলে জাতি কখনোই বদলাবে না।”

ভবিষ্যৎ নির্বাচনে নিজেকে উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরে কর্ণেল হক ঘোষণা দেন,
“আমি নির্বাচিত হলে কেরানীগঞ্জের প্রতিটি মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকব। আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে। কাউকে কোনো সিন্ডিকেট কিংবা দালালের কাছে যেতে হবে না। সরাসরি আমার কাছে এসে সমস্যা জানাতে পারবেন।”

তিনি আরও বলেন,
“কেরানীগঞ্জের মাটি থেকে সব অন্যায়, জুলুম, চাঁদাবাজি ও মাদক নির্মূল করে এ অঞ্চলকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলব— ইনশাআল্লাহ।”

জনতার উচ্ছ্বসিত সমর্থন ও শুভকামনার মধ্য দিয়ে কর্ণেল হক তাঁর পদচারণা শেষ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com