1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশালে অভিনব চুরির কৌশল: অফিসারের ছদ্মবেশে ধরা খেলো চোর! - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৪৮|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বরিশালে অভিনব চুরির কৌশল: অফিসারের ছদ্মবেশে ধরা খেলো চোর!

রিয়াজ শরীফ
  • প্রকাশিত সময় শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 560 বার পড়েছেন

রিয়াজ শরীফ বরিশাল:
বরিশালের সিএন্ডবি পোল সংলগ্ন এলাকায় জুমার নামাজের সময় এক অভিনব চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বাসার মালিকরা জুমার নামাজে গিয়েছিলেন, সেই সুযোগে এক ব্যক্তি অফিসারের মতো শার্ট-প্যান্ট পরে ঘরে ঢুকে পড়ে।

প্রথমে তাকে কেউ সন্দেহ করেননি। কারণ, পোশাক-আশাকে সে ছিল একজন দপ্তরি কর্মচারী বা অফিসারসুলভ। তবে, তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন তাকে লক্ষ্য করতে শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে চোর বলে ধরা পড়ে।

তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে দেখা যায়, ভেতরে রয়েছে একাধিক পানির ট্যাপ কলসহ চুরির জন্য ব্যবহৃত কিছু সরঞ্জাম। স্থানীয়রা চোরকে ধরে কিছুটা উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “এখন চোরেরাও পোশাক পাল্টে অভিনব কায়দায় আসে, সাবধান না থাকলে বুঝতেও পারি না।”

পরে পুলিশ এসে চোরকে হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরের পরিচয় ও তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com