1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাংচুর - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:০৪|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাংচুর

মোঃ দানিসুর রহমান লিমন
  • প্রকাশিত সময় রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 673 বার পড়েছেন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি::বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাংচুর করা হয়েছে। এ সময় হামলায় ৬-৭ জন আহত হয়েছে।শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার সময় উপজেলার পেয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে।জানা গেছে, শনিবার কবাই ইউনিয়ন বিএনপি আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির নির্ধারিত তারিখ দেওয়া ছিল। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। প্রধান অতিথি ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই সেখানে ইউনিয়ন বিএনপি ক্যাডার রিগান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মন্টু গাজী, যুবদল নেতা হাসান, ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে শতাধিক লোক হামলা চালিয়ে ৬-৭ জনকে মারধর ও আহত করে। হামলাকারীরা এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাংচুর করেছে। হামলাকারীরা সকলেই বরিশাল জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খানের সমর্থক।হামলায় কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া (৬২), প্রবীন বিএনপি সমর্থক জয়দর হাওলাদার (৭০) ও বিএনপি কর্মী সুমন আকন (৫০) সহ ৬-৭ জন আহত হয়।
বিকেল সাড়ে ৫ টার দিকে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রধান অতিথি এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে একটি সন্ত্রাস বিরোধী মিছিল পেয়ারপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মোটর সাইকেল মহড়া দিয়ে বিএনপি নেতা অ্যাডভোকেট রাজন থানায় গিয়ে ওসি আবুল কালাম আজাদের সাথে মতবিনিময় করে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয় জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন জানান, শনিবার বিকেলে কবাই ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কথা ছিল। তিনি সেখানে পৌঁছার ৩০ মিনিট আগেই জেলা বিএনপি’র কথিত আহবায়ক আবুল হোসেন খানের নির্দেশে তার ক্যাডার বাহিনী হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা বিএনপির নেতা-কর্মীদের মারধর ও আহত করেই ক্ষান্ত হয়নি তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাংচুর করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, কবাই ইউনিয়নের ঘটনায় বিএনপি নেতা এ্যাডভোকেট রাজন তাঁর সঙ্গে দেখা করে ঘটনার বিষয়ে অবহিত করেছেন। তিনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com